
আজকে এ ভোরে কি যে হলো মোর,
সাজতে ইচ্ছে করে আবারো নীলাম্বর।
পরে নীল পাঞ্জাবী বের হই হাঁটতে,
কি যে ভাললাগে খালি পায়ে মাটিতে।
আমিতো পুরাই নীলাম্বরের বেশে,
নীলাম্বরী খুঁজি আমার আশেপাশে।
নীল নয়না নীল শাড়ি পরে,
হটাৎ এক নীলাম্বরী দাড়ায় সামনে এসে।
মনের কথা কি বলা যায় কভু এতো তাড়াতাড়ি
কাটিয়ে ভয় দেখিয়ে সাহস হবে না খানিক বাড়াবাড়ি!
পোশাকের রঙ হলে নীল, মনের আকুতিরও হবে মিল,
মানা যায় এ কথা! এতো যেন পাগলের প্রলাপ শামিল।
আমি এই ভাল আছি বেশ, নিজের মাঝেই নিবেশ,
শুধু দেখে যাই নীলাম্বরী হেঁটে যায় ছড়িয়ে তার কেশ।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৭ সকাল ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




