
নিয়ে ছোট্ট একটি তরী দিবো সাত সমুদ্র পাড়ি,
তুমি তীরে দাঁড়িয়ে দেখবে আমায় ওগো নীলাম্বরী।
আমি আর করিনাতো কোনো ভয় বড় কোনো ঢেউ আসার সময়,
তুমি আছো ঠিক দাঁড়িয়ে তীরে পূর্ণ স্মরণে জানি ভাবছো আমায়।
সমুদ্রে নোনা জল কখনও মেঘের ছায়া আর কখনওবা বৃষ্টি,
শত চেষ্টাতেও পাবেনা দেখা ঐ তীর থেকে ফেললেও প্রখর দৃষ্টি।
নিজ নিজ তরীতে ভেসে চলে সকলে হয় কেউ আপন কেউ পর,
আমিও সৌভাগ্যবান পেয়েছি এক তরী ভেসেছি সমুদ্র মাঝে হয়ে নীলাম্বর।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৭ সকাল ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




