
আজকের সকালটার শুরু যেন মৃত্যু সংবাদ দিয়ে। এখন পর্যন্ত শুধুমাত্র সংবাদেই আজকের মৃত্যু সংখ্যা ২৪। নিশ্চিতভাবে বলা যায় দিন শেষে এ সংখ্যা আরও বাড়বে। মৃত্যু কি শুধুই সংখ্যা? এর মধ্য দিয়ে কত যে মায়ের বুক খালি হয় তার কি সংখ্যা আছে? খালি বুক পূরণ হলেও তা যে বড্ড কম।
রাঙামাটিতে দুদিনের টানা বর্ষণে পাহাড়ধসে ১৩ জনের মৃত্যু হয়েছে। বান্দরবানে পাহাড়ধসে তিন ভাইবোনসহ নিহত ৪। যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
আর সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় নিহত ৬। সড়ক দুর্ঘটনায় এ নিয়ে গত ১২০ দিনে প্রাণ গেল ১ হাজার ৪৭ জনের। [দৈনিক প্রথম আলো]
ঢাকার বুড়িগঙ্গায় ১০০ যাত্রী নিয়ে একটি ট্রলারডুবি হয়েছে। গতকাল মধ্যরাতের ঘটনা, এখনও অভিযান চলছে। যাত্রীদের মধ্যে একজন কিশোরী নিখোঁজ রয়েছে।
এতো শোকের মধ্যে যেন একটি ভাল খবর; প্রায় ১০ বছর আগে ঘটা প্রলয়ংকরী সিডরে বরগুনার নিখোঁজ হওয়া এক তরুণ মায়ের বুকে ফিরেছে।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




