
ঘন বরষায় ঝরে বৃষ্টি অঝোর ধারায়,
এ অপরূপ সৃষ্টি যেন স্মৃতিতে ভাসায়।
গরমের সাথে মনকেও করে ঠাণ্ডা শীতল,
নিজ পায়ে মন চলে যায় ভাবনার অতল।
কারে যেন ভালোবেসে বলতে চেয়েছিলে,
ভালোবাসি, ভালোবাসি শুধু তোমাকে।
পেয়ে তারে হটাৎ জাগে স্মৃতিতে কাপন,
সহজে কাটে সে ঘোর ভাঙেনা স্বপন।
কাঁচের জানালার ফাঁক দিয়ে দেখি কিছু দূরে,
দুই শিশু হাসে আর গান গায় তাল দেয় সুরে।
হাঁড়িপাতিল নিয়ে আপনমনে খেলে যায় ওই দুই শিশু,
সঞ্চয়ী হয়ে খেলাচ্ছলে বোতলেও পানি ভরে কিছু।
গাছের সবুজ পাতাগুলো ধুয়ে যেন আরও সজীব হয়,
মাঝে মাঝে ভয় জাগে যখন খানিক বিদ্যুৎ চমকায়।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৭ সকাল ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




