
অনিদ্রা, অনীহা আর অবসাদ যদি ঘিরে ধরে,
তবে কি ভালোবাসা তার উপরে ভর করে।
হয়তো ভালোবাসা নয়তো তারই অভাব,
পেলে আরও চাই সেটাইতো মনের স্বভাব।
মনের কিছুই বুঝিনা ইদানিং, আছি এই বেশ,
তবুও বাকি থাকেনা শুনতে কথা নির্বিশেষ।
কত কথা কত গান ছুঁয়ে যায় এই ওষ্ঠাগত প্রান,
জোর করে চাইলেও পারেনা নিতে বর্ষার সেই ঘ্রাণ।
কালো মেঘের মতো মাঝে মাঝে দেয় খালি গর্জন,
আসি আসি করেও আসেনা সেই অঝোর ঝড়ো বর্ষণ।
কি যে কথা এ মন চায় শুনতে, তারও বেশি সে বলতে চায়,
বোঝেনা তেমন কিছু, পারেওনা কইতে কিছু – সে যে বড্ড নিরুপায়।
হৃদয়ের দ্বারে এসে কড়া নেড়ে সে আপনি এসে হাসবে যখন,
ভালবাসা ছেপে স্নেহ মায়া বন্ধনে এ হৃদয় আবারো ভাসবে তখন।
(তৌফিক এলাহী)
ছবিঃ গুগোল
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৭ দুপুর ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




