
সবাই যখন ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন, কেউ কেউ বা ইতিমধ্যে চলে গেছেন, তাঁদের কথা ভেবে আর এদিকে আমার কেরানীর চাকরীতে এখন পর্যন্ত অফিস করার দায়ে বারবার এন্ড্রু কিশোর-এর একটা গান বিশেষভাবে মনে পড়ছে, কারে দেখাবো মনের দুঃখ গো বুক চিরিয়া, অন্তরে তুষেরও আগুন জ্বলে রইয়া রইয়া, কথা ছিল সঙ্গে নিব সঙ্গে আমার নাহি নিলো গো, আমারে একলা থুইয়া রইলা কোথায় গিয়া?
কিচ্ছু করার নাই, তবে অফিস করতে হবে, আমাদের মধ্যে একজনের কিছুদিন আগে হয়ে যাওয়া চিকনগুনিয়া জ্বর আবারো ফিরে এসেছে। আল্লাহ তাড়াতাড়ি তাঁকে সুস্থতা দান করুক। কারন অফিস শেষে ছুটি হলে তাঁকেও ছুটতে হবে বাড়ির উদ্দেশে। আমার নিজেরও পরশুদিন ও গতকাল জ্বর জ্বর অনুভব হচ্ছিলো, তবে আজকে তেমন মনে হচ্ছেনা, আলহামদুলিল্লাহ্ কোনো এন্টিবায়োটিক ওষুধ খেতে হয়নি, শুধু আনারস ও মালটার জোরেই জ্বর থেকে মুক্তি পেয়েছি।
আগামীকাল বা তার পরের দিন অর্থাৎ ঈদের দিনেও অফিস করা লাগবে কিনা এই সন্দেহ সন্দেহ পোষণ করে খানিক আগে অফিসের ক্লিনার খালা জিজ্ঞেস করেছেন, মামা – আপ্নেগো ছুটি হইবো কবে? প্রশ্ন শুনে আমার এক আরেক কলিগ কোনো উত্তর দিতে পারেন নাই, শুধু আস্তে করে বলেছেন – আজ অফিস শেষে জানাবো। কারন তিনি নিজেও উত্তর জানেন না। অফিসের বড়সাহেব এখনও অফিসে আসেননি, তিনি বাইরে কোথাও মিটিংয়ে আছেন। কখন ফিরবেন তা অফিসের কেউ বলতে পারছেন না।
কেউ যদি আপত্তি না তোলেন তাহলে এন্ড্রু কিশোর-এর ঐ বিশেষ গানটার প্রথম দুলাইন দুটি নিজের জন্যই, তৃতীয় লাইনটা যারা বাড়ি গেছেন বা যাচ্ছেন তাঁদের জন্য, আর চতুর্থ লাইনটা আমার অফিসের বড় স্যারের জন্য ডেডিকেট করতে চাই।
(ছবিঃ গুগোল)
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৭ সকাল ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




