
এবার ঈদে কে কত বোনাস পেয়েছেন? বিষয়টা মারাত্মক ব্যক্তিগত! এটা জানতে চাওয়া মাসিক বেতন জানতে চাওয়ার মতোই বিশেষ অপরাধ! খুব একটা শ্রুতিমধুর নয় বৈকি! আসুন আমরা খুচরা পয়সার বোনাসের কথা মনেই রাখি, তারচেয়ে দুদিনের পুরনো হলেও কোটি টাকা বোনাসের গল্প শুনি।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরে ফাইনালে ১৮০ রানের ব্যবধানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয়েছে পাকিস্তান। আর তারই খুশিতে এবং ঈদকে সামনে রেখে দলের প্রত্যেক খেলোয়াড়কে এক কোটি রুপি বোনাস দেয়ার ঘোষণা দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ। এ ছাড়া চুক্তির শর্তানুযায়ী পুরো দলকে ২ কোটি ৯০ লাখ রুপি দিচ্ছে বোর্ড। সেই সঙ্গে প্রত্যেক খেলোয়াড়কে বাড়তি ১০ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে বোর্ড।
চলেন রুপি ছেড়ে টাকার হিসেবে যাই। এবারের চ্যাম্পিয়ন্স ট্র্রফিতে আইসিসি বাজেট বরাদ্দ ছিলো ৩৬ কোটি টাকা। চ্যাম্পিয়ন দেশ হিসেবে পাকিস্তান প্রাইজমানি পাবে ১৭ কোটি ৭৪ লাখ টাকা। রানার্স-আপ ভারত পাবে প্রায় ৯ কোটি টাকা। সেমি ফাইনালিস্ট বাংলাদেশ পাবে ৩ কোটি ৬৩ লাখ টাকা। ইংল্যান্ডও পাবে বাংলাদেশের মতোই।
গ্রুপ-পর্বে তৃতীয় হয়ে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা পাবে ৭২ লাখ টাকা করে। আর গ্রুপ-পর্বে চতুর্থ হয়ে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড পাবে ৪৮ লাখ টাকা করে।
ঈদের আগে বোনাস ও প্রাইজমানির সব হিসাব বুঝিয়ে দিলাম আশা করি কারও কোনো সমস্যা হবেনা। এতো কোটি টাকার হিসেব দেখে মনে কষ্ট নিবেন না। সবার জন্য রইলো শুভকামনা আর সবাইকে আন্তরিকভাবে জানাই ঈদ মোবারক।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৭ দুপুর ২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




