somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদের আনন্দ বন্ধুর মৃত্যু সংবাদে পরিণত হলো নিরানন্দে

০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই আনন্দ নিরানন্দে পরিণত হয় যখন আমরা কোনো দুঃসংবাদ শুনতে পাই। আর যখন দুঃসংবাদটা হয় মৃত্যুর, আর সেটিও কোনো কাছের মানুষের – তখন দুঃখের মাত্রাটা যেন খানিক বেড়েই যায়! বন্ধু সোহাগ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন। তাঁর পুরো নাম সাইদুর রহমান সোহাগ।

বেশ আনন্দের সাথে ঈদের ছুটি কাটিয়ে শনিবার (০১.০৭.২০১৭) অফিস করার জন্য যখন নানান কান্ডকীর্তি করে ঢাকায় ফিরছি ঠিক একই সময় আমার সেই বন্ধুটা বিদেশের এক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছিলো। এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ভর্তি হয়ে ছিল হাসপাতালে। বাড়িতে তাঁর অসুস্থতার কথা শুনলে দুশ্চিন্তা করবে তাই সে সেকথা কাউকে জানায়নি। সেই অসুস্থ থাকা অবস্থায় সে হার্ট এ্যাটাকে মারা যায়। কিন্তু সে জানলোনা, তাঁর মৃত্যু সংবাদে সবাই কতটা কষ্ট পাচ্ছে?

জীবন ও জীবিকার তাগিতে সে থাকতো বাড়ি থেকে অনেক দূরে। দেশ থেকেও অনেক দূরে। সে থাকতো ভারত মহাসাগরের এক অপরূপ সৌন্দর্যমণ্ডিত দ্বীপ রাষ্ট্র মরিশাসে। সুদূর দক্ষিণ আফ্রিকা দেশের পূর্বে অবস্থিত মাদাগাস্কার দেশটি থেকেও পাঁচশো মাইল দূরে অবস্থিত এই মরিশাস। মরিশাসে গিয়ে সোহাগ মরি-শ্যাষ (মরে শেষ) হয়ে যাবে ভাবতে পারিনি। নামের জন্য যদি এমন পরিণতি হয় তাহলে তাঁকে অন্যকোনো দেশে যেতে বলতে পারতাম।

২০০৯ সালে নীলফামারী সরকারী কলেজে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়া অবস্থায় সে মরিশাসে যায়। এর পর আর তাঁর দেশে ফেরা হয়নি। মরিশাসে যাওয়ার আগে দুইবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেও নানান জটিলতার জন্য তাঁকে দেশে ফিরে আসতে হয়েছিলো। আর্থিকভাবে সে এক বিশাল লস, সেই লস পূরণ করতে গিয়েই মরিশাসে গিয়ে সে ছুটি পেলেও দেশে আসেনি। এবার সে দেশে আসছে জীবনকে ছুটি দিয়েই, আর কোনো ধরনের আর্থিক চিন্তা ছাড়াই! হায় রে জীবন!

সোহাগ নীলফামারীর নতুন বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে প্রাথমিক, নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ২০০৪ সালে মাধ্যমিক ও নীলফামারী টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে ২০০৬ সালে উচ্চ মাধ্যমিক পাস করে। সব ক্লাসেই সে ছিল মাঝারি গোছের স্টুডেন্ট, তবে শান্ত ও ভদ্র হওয়ার কারনে সকল স্যার-ম্যাডামদের কাছে সে ছিল বেশ স্নেহভাজন।

তাঁর পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী ও বন্ধুদের কাছে সে ছিল অত্যন্ত প্রিয় একটা ছেলে। তাঁর বয়স তিরিশে হয়তো পড়েছে কিন্তু তা পেরোয়নি এটা নিশ্চিত। বিয়ে করেনি, হয়তো আর কিছুদিন গেলে, মরিশাসে দশ বছর পূর্ণ হলে দেশে এসে তা করে ফেলতো। কিন্তু নিয়তি, সে আর হলো কই! সদা হাসিখুশিতে থাকা ছেলেটি যে আর দুনিয়াতেই নাই এটাইতো ভাবতে খারাপ লাগছে।

আমরা কেউই থাকবো না, তবুও যে কয়দিন বা যে কয়েক বছর আছি, দোয়া করি সবার জন্য, দৈনন্দিন সুস্থতার জন্য, স্বাভাবিক মৃত্যুর জন্য, দোয়া করি মৃত্যুর পরবর্তী জীবনে শান্তির জন্যও।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:২৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×