খবর নেওয়ার জন্যে ফোন করেছিলাম । চিটাগাং থেকে এ্যম্বুলেন্স এ করে ঢাকায় নিএ আসা হচ্ছে হাসপাতালে। এতটুকুই খবর।
চিন্তা হচ্ছে আমার বন্ধুর জন্যে। কি করছে সে এখন ?
হঠাৎ ফ্লাশব্যাক করলো গতকালের বিকেলের ঘটনা। কত মজাই না হল , কত কথা হল টেলিফোনে। কিন্তু তখনো কি দুজনের কেউ আমরা ভাবতে পেরেছিলাম , কি ঘটতে যাচ্ছে রাতে। সত্যিই মানুষের জীবনের কোন নিশ্চয়তা নেই। তার পরেও কিসের পিছনে ছুটে চলা। কিসের জন্য এত কষ্ট করা??
আমার বন্ধুর বাবার জন্য দোয়া করছি, কিন্তু চিন্তা হচ্ছে আমার বন্ধুর জন্যে বেশি। কেন জানি না।
খুব ইচ্ছে করছে তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। কিন্তু সব ক্ষমতা আল্লাহর হাতে, তিনিই একমাত্র পারেন সব আবার আগের মত করে দিতে। তাই তার কাছেই ফিরে যাওয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


