somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের ঐতিহ্যবাহী মাছঃবাঘাড় ও মহাশোল,চিতল,কালোবাউস।(ছবি ব্লগ)

০৯ ই মে, ২০১১ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[img|http://media.somewhereinblog.net/images/thumbs/tawfiqtuhin_1304959095_1-bagar8.jpg
বাঘাড়।

আজকে বাঘাড় মাছ,মহাশোল মাছ এগুলো নিয়ে ভাবতে গিয়ে চিন্তা করলাম আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো এগুলোকে শুধু বইয়ে বা ইন্টারনেটেই পাবে।তাই একটি ছবি ব্লগের ক্ষুদ্র প্রয়াস।

বাঘাড় মাছ বাংলাদেশের বিল,হাওড়,বাওড় গুলোতে মাঝে মাঝে পাওয়া যায়।এটিকে এক প্রকার মিঠা পানির হাঙ্গর মাছ বলা যায়,কারন এটি সর্বভূক মাছ।বগুড়ার বাঙ্গালি নদী,যমুনা নদী ততসংল্গন বিল বাওড়ে এটি এখনো পাওয়া যায়।এছাড়া সিলেট,সুনামগঞ্,মৌলবীবাজার এসব জেলার নদীতে মাঝে মাঝে পাওয়া যায়।আবার কুমিল্লার তিতাস ও গোমতী নদীতেও একসময় এদের বেশ দেখা মিলতো।আর মেঘনার বাঘাড় ছিলো কিংবদন্তীতুল্য।আক্তারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা উপন্যাসে আমি বাঘাড় মাছের উল্লেখ পাওয়ায় আগ্রহী হই।বাঘাড় মাছ অতি সুস্বাদু।

বাঘাড় ছাড়াও আছে মহাশোল মাছ,এটিও একটি দূর্লভ মাছ।
মহাশোলও একটি বিলুপ্তপ্রায় মাছ।এটি মেঘালয় থেকে নেমে আসা নদী সিমসাং যা বাংলাদেশে সোমেশ্বরী নামে নেত্রকোনা জেলার উত্তর দিকে প্রবেশ করেছে,সেই নদীতে প্রায় দেখা মিলতো।এখনো মাঝে মাঝে পাওয়া যায়।

পাহাড়ি খরস্রোতা স্বচ্ছ পানির নদীতে মহাশোল মাছের আবাস। নদীর পাথর-নুড়ির ফাঁকে ফাঁকে 'পেরিফাইটন' নামের এক রকমের শ্যাওলা জন্মে। এগুলোই মহাশোলের প্রধান খাদ্য। মহাশোল সর্বোচ্চ ১৫ মিটার গভীর পানিতে চলাচল করতে পারে। পানির উষ্ণতা ১৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাদের জীবনধারণের পক্ষে সহায়ক। মহাশোল দেখতে অনেকটা মৃগেল মাছের মতো। তবে এর আঁশগুলো আরও বড়। পরিণত মাছের আঁশ শক্ত, উজ্জ্বল সোনালি রঙের ও দীপ্তিমান। পাখনা ও লেজ রক্তিম। নাকের সামনে ছোট্ট দুটি গোঁফের মতো আছে। সব মিলিয়ে দেখতে খুব সুন্দর। আমাদের মিঠাপানির মাছের মধ্যে মহাশোল স্বাদেও সেরা।টাঙ্গুয়ার হাওরে নাকি মহাশোলের পোনা দেখা গিয়েছে,যা খুবই আনন্দের সংবাদ।


গত ফেব্রুয়ারীতে বগুড়ার পোড়াদহে হয়ে গেল ঐতিহ্যবাহী মাছমেলা।এতে ২০-২২ কেজি ওজনের বাঘাড় মাছের বিক্রি হয় ৩০,০০০টাকায়।মৌলবীবাজারের শেরপুরেও একটি ঐতিহ্যবাহী মাছমেলা হয় তিনদিন ব্যাপী।এসব মেলাগুলোতে বাঘার ,মহাশোল্ চিতল ও কালবাউসমাছ ও দেখতে পাওয়া যায়।ছোটবেলায় আমার নানা একবার আমরা যাওয়া উপলক্ষে একটি চিতল মাছ কিনেছিলো,আমার এখনো মনে আছে এটি সাইজে প্রায় সাড়ে তিনফুট ছিলো।আমার বন্ধু সম্প্রতি বাঘাড় মাছ কিনেছিল(ছবি দিলাম)মাছ গুলোর ছবি নিচে দেওয়া হলো।



বাঘাড়।




বাঘাড়।


বাঘাড়।


বাঘাড়।


বাঘাড়।


টাঙ্গুয়ার হাওড়ে মহাশোলের পোনা।


মহাশোল।


মহাশোল।


চিতল।


কালবাউস।
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×