somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মঙ্গলি।

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে ছোটবেলার একটা ঘটনা মনে পড়লো।সেবার আমাদের এলাকায় একটা কুকুরের জলাতঙ্ক দেখা দিলো।পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লো।আমাদের প্রতিবেশী ইয়াজদানীদের গরুকে কুকুরটি কয়দিন আগে কাঁমড়ে দিয়েছিলো।ফলে সেই গরুটি সবার আগে আক্রান্ত হলো ,গরুটি হঠাত করে উম্মুত্তের মতো হিংস্র আচরন শুরু করতো,দড়ি ছিরে ফেলার উপায় করতো,তারপর হঠাত চার-পা ছড়িয়ে মাঠে শুয়ে পড়তো।

আমার আব্বা খুবই চিন্তিত হয়ে পড়লো আমাদের এবং আমাদের দুইটা গরু
নিয়ে।আমাদের কালো গাভীটার নাম ছিলো মংগলি।সে অত্যান্ত ক্ষিপ্ত মেজাজের এক গাভী ছিলো,আমাদের যে ছেলেটা গরু গুলো রক্ষনাবেক্ষন করতো তার নাম ছিলো ইউসুফ।আমি নিজে দেখছি আমার আব্বা অফিস থেকে আসলে আব্ববার গলা শোনা মাত্রই মঙ্গলির হাঁকডাক বেড়ে যেতো।আমার আব্বা তার গলায় হাত বুলিয়ে না দিলে সে কোনমতেই শান্ত হতো না।

সেই মঙ্গলিকে যেদিন কুকুরটা কাঁমড়াতে এলো সেদিনটার কথা বলি।সাধারনত জলাতঙ্ক আক্রান্ত কুকুর থেকে সুস্থ কুকুর নিরাপদ দূরত্বে অবস্থান করে।আর কারো পালা কুকুর এ রোগে আক্রান্ত হলে কেবল রোগের চুড়ান্ত আক্রমনের সময়েই সে মালিককে চিনতে পারে না,ফলে মালিককেও কামড়াতে আসে।কারন এ রোগ কুকুরের মস্তিস্কতে ছড়িয়ে পড়ে।

আমার আব্বা কুকুরটা আসছে খবর পেয়েই গরুর রশিটা খাটো করে বেধেছিলো,কারন গরু এই অবস্থায় মারাত্বক ভীত হয়ে অহেতুক ছোটাছুটি করতে চায়,এতে কামড়ের থেকে সে বাঁচতে পারে না।কারন কুকুরের সাথে
দৌড়ে পারা যায় না,উপরন্ত এটি পাগলা কুকুর।আমার আব্বা মঙ্গলিকে গলায় হাত বুলিয়ে খুব ধীর গলায় র-র-র বলে তার পাশে মোটা একটা মুগুর নিয়ে দাঁড়িয়ে থাকলো।সাথে ইউসুফ,এই এক পোলা আছিলো দুর্দান্ত সাহসী।সে আমার আব্বাকে মারাত্বক বিশ্বাস করত।মঙ্গলি দাঁড়িয়ে থেকে থরথর করে কাঁপছিলো।আমার আব্বা পায়ের দিকটায় মুগুর নিয়ে আর ইউসুফ লাঠি নিয়ে মাথার কাছে।

এইসময়ই কুকুরটা আস্তে আস্তে এগিয়ে এলো,সেটার মুখ দিয়ে লালা গড়াচ্ছিলো।আমার আব্বা অত্যান্ত ঠান্ডা মাথায় চরম ধৈর্য্যের সাথে কুকুরটির দিকে লক্ষ্য রাখছিলো,কোনরকম তাড়াহুড়া দেখাচ্ছিলো না।কুকুরটা যখন কেবলি গরুর পিছনের পায়ের দিকে এগোতে লাগলো।আমার আব্বা বিদ্যুৎ বেগে সেটার মাথায় মুগুর দিয়ে আঘাত হানলো।কুকুরটা ছিটকে গিয়ে দূরে পরা মাত্রই ইউসুফ আর আমার আব্বা ক্রমাগত মাথায় আঘাত হেনে গুড়িয়ে দিলো।

এই মঙ্গলিকে নিয়ে গল্পটা শেষ করি।এর চার-পাঁচ বছর পর রাস্তা পেরোতে গিয়ে মঙ্গলিকে ট্রাক মাঝায় আঘাত করে পালিয়ে যায়।আমার আব্বা যখন অফিস থেকে ছুটে আসে তখনও মঙ্গলি প্রান হারায় নি।আমার আব্বা তার কাছে যায়,মঙ্গলির চোখে পানি কিন্তু সে আমার আব্বার হাত চেটে দেয়।আমি কখনো আমার আব্বাকে এর আগে চিৎকার করে কাঁদতে দেখি নাই।আমার আব্বা এই একটা চিতকারই দেয়।এরপর সারারাত ধরে নীরবে কেঁদে যায়।এরপর বাকী দুইটা গরুকে বাড়িতে কাকার কাছে পাঠিয়ে দেয়।আর জীবনে কখনো গরু পালেন নাই।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×