সাকিবের শাস্তিটা অনেক বেশি হয়ে গেল..তবে এটা ঠিক যে সাকিব গত ৬ মাসের মধ্যে অনেকবার আচরণ বিধি লঙ্গন করেছে তাই বলে বাংলাদেশ দলের কী প্লেয়ারকে এভাবে শাস্তি দিল! আই সি সি প্রেসিডেন্ট হয়ে পাড়ার দলের মাতব্বরী করা যেমন লোটাস কামাল ছাড়ে নি ঠিক তেমনি পাপন সাহেব একেবারে পপর্কণ হয়ে ক্রিকেটের বারোটা বাজাবেন এটাই তো স্বাভাবিক।কুমিল্লার লোটা কামাল আইসিসি প্রেসিডেন্ট হয়ে বাংলাদেশে নেমে আবেগঘন কথা বললেন আর এটা ও বললেন-চাচা ভাতিজা দিয়ে ক্রিকেট চলবে না!! এটা কাকে ইঙ্গিত করে বলেছেন আমরা জানি।তাঁর কথাবার্তা আর আর্ন্তজাতিক ব্যাক্তিত্বের মধ্যে পড়ল না।সেটা গ্রাম্য মাতব্বরের মতই মনে হল।আর পাপন সাহেব ..ইনি ক্রিকেট বোর্ড়ে কিভাবে নির্বাচিত হলেন সেটা সবাই জানে ।নতুন করে বলার দরকার পড়ে না।তিনি আসার পর থেকে বাংলাদেশ ক্রিকেট টীমে কোন্দল বাড়ল কেন? তিনি কেন তাদের সামলাতে পারলেন না।মুশফিকুর রহিম আক্ষেপা করে বলেছিলেন ..আমি অধিনায়ক,অথচ আমি জানি না ম্যাচ কারা খেলবে? তার মানে খেলোয়াড়দের সম্মান করছেন না ক্রিকেট বোর্ডের কেউ কেউ।পাপন সাহেব যদি মনে করেন আমি বস আর তোমরা খেলোয়াড়রা হলে চাকর বা চাকরীজীবী। তিনি তো ব্যবস্থাপনা পরিচালক তাই সবজায়গায় বস গিরি ফেলার অভ্যাস গেলো না। র্দুনীতি ,অহমিকা,অহংকার ,দাম্ভিকত এসবের একমাত্র অধিকারী হলেন পাপন ।প্রেসিডেন্টের পুত্র পাপন যার বাবা জিল্লুর রহমান কে আমরা কতই না শ্রদ্ধা করি আর উনি বেঁচে থাকলে উনার পুত্রকাহিনী শুনলে খুব বিব্রত হতেন তাই আগে ভাগে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন।কি খেলোয়াড় কি কর্মকর্তা কেউ পেশাদারিত্বের পরিচয় দিতে পারছে না।সবাই একযোগে নেমে পড়ল কার চেয়ে কে বড়? তামিম ইকবাল এর ও আচরণ গত সমস্যা আছে? অল্প বয়সে নারী, গাড়ি ,বাড়ি পেয়ে একেবারে এমন হামবরাভাব এসে গেছে যে ধরাকে সরা জ্ঞান করে ছাড়ছে!! আমরা এমন টা চাই না।টীম বাংলাদেশ ভালো ক্রিকেট খেলুক আর দেশের মর্যাদা ,নিজেদের মর্যাদা সম্মান সবই অর্জন করুক।এমন আশা আমরা করতেই পারি কিন্তু সব হিতে বিপরীতই হচ্ছে।
সাকিব যদি হয় ফরমালিন তাহলে পাপন হল বিষ...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অশনি সংকেত

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো
কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন
জীবনের স্টেশনে
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।