সেই বৃক্ষের ডালে জলদাগ দেখেছিলাম
ভেতরে ভেতরে যে বাসা বেঁধেছে
তার অব্যক্ত চাওয়া বৃষ্টিতে ধুয়ে যায়নি
উড়ে গেছে, ছিঁটকে গেছে হরিৎ দিন
হয়ত কিছুটা ম্লান।
তবু ও মাছ পাখি জলে রঙ দিয়ে যায়।
সেতু ধরে এগোতে এগোতে
চোখ গেছে আকাশ ধারে
নদীতে বাণ ,
উত্তাল পাখির ডানা..........
বেশ কবার সেজদা সাজায়।
তবু ও তার মনোযোগ আমার দিকে আছে।
কিছু জল উড়ে গেছে তার চোখ বরাবর
প্রণতি তার আশা জাগায়
সেই বৃক্ষের ডালে এখনো জলদাগ দেখা যায়।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




