তোমার ভেতর চাঁদ উঠতে দেখে
মেহগনির পাতায় হাওয়ার ট্রেন শপাং শপাং করে বেজে গেছে
কপাল ওষ্ঠ গ্রীবার স্পন্দন
আস্বাদের বুকে কয়েকফোঁটা ঘাম এদিক সেদিক নড়ে যাচ্ছে
আলোক গতি শহরের ভেতর ভেতর ছুটে গেছে
নদী-বজরার শব্দ,ওপাড়ের রহস্যধ্যনতা...।
অশোকের পেছনে পেছনে মঙ্গলা ফানুস -ঝিমিয়ে পড়ে
রক্তের স্পন্দন বেজে গেছে অনবরত
কিছু আলো মণিরত্নম
কিছু শাল পাতা
বৌঠানের ঘাটে বেজে গেছে....
যদি জোছনা হতাম
হতে যদি তুমি অশোক শাখা
তাহলে তোমার ভেতর চাঁদ উঠতে দেখে
আমি বারংবার শিকার হতাম ।।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



