কোকিলের অবিশ্রান্ত ডাকের বসন্ত বিকেল
এ পথ অবিশ্বাস্যভাবে চুষে নেয় মানুষের ক্লান্তি
চলতে চলেতে কত কাগজনই তো চাপা পড়ে
মোড়ানো কাগজের ভেতর কি শান্তভাবে মেয়েটি লুকিয়েছিল!
কত দিন? কে জানে ?
পাশে থাকা পাশের মানুষটির হারিয়ে যাওয়া
নক্ষত্রের ঝরে পড়া আবেদন......
কত মূল্যহীনভাবে !!
দূরের শিরীষ পাতাগুলো কাঁপছে
ঘোল খাওয়া আকাশ; করাল দাঁতের মেঘগুচ্ছ
একটা মুহুর্তের উদাসভঙ্গি...
হারিয়ে যাওয়ার ভেতর বুঝি মানুষ বড় পথ খুজেঁ পায়
কার বিরল হাত
কার বিরল মাথা
কার বিরল চোখ
প্রতি চার মিনিটে এই পৃথিবীতে ঝড়ে পড়ে এক একটা প্রাণ
তুচ্ছতাচ্ছিল্য অপর মানুষের গেড়ো
হয়ত মানুষ নই; মানুষের বেশে পাশে থাকা
জমে থাকা এক মানুষ ভূত ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



