তেত্রিশ ডিগ্রী সেলসিয়াস উষ্ঞতায় ধুকপুক বুক
লোনতা মুখে বলছি,আজকাল কি করো।
মাইট্টা ঘরের শণের চালটা ঠিক আছে তো
লাকড়ির চুলা;মাটির উঠোন;
শাড়ির আঁচল ঘেরা সুপারী নারিকেলের চৌহদ্দি ।
জুন জুলাই আসলে দিঘীটা কি সেঁচে ফেলে
মাছ ধরার জন্য; মানুষরা জলকষ্টে ভোগে ফি বছর।
এখনো কি জমিতে তিন হুইন্না চাষ হয়;
শীতে আলু মরিচ সীম চাষ;নাকি সব গেছ ভুলে ?
জীবন ধর্মতো তাই বলে ;ভুলে যাও ভুলে যাও
কদর করতে ও ভুলে যাও;এ পর্যন্ত তাই হয়েছে ।
বছর একবার সুগোগ দিন ধানকাটা মাঠ;খেলার পাঠ
বটের শেকড় বেয়ে জলঝাঁপ;
দানা দানা চোখ করে মাঝেমধ্যে পাতিজামের ডালে
হলুদ পখিটা কি ডাকে অতিথির বেশে!
দুষ্ট বালকদের আঘাত খাওয়া কুয়োর ব্যাঙ
ঢিল ও খাচ্ছে;বানাচ্ছে শব্দের কামার এক ।
আজ তোমাদের যা আছে ;একদিন সেটা অন্য কার ও তা ছিল !
যাক তোমাদের একটা জীবন আছে ;মেইড ইন জীবন
অতিথি হয়ে তোমাদের বারান্দায় যায় ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


