একবার আমাকে জেলে নিয়ে যাবে
পৃথিবীর যাবতীয় সুন্দর থেকে বঞ্চিত হতে চায়।
রাত পোহানো দিন পোহানো
চন্দ্র সূর্য প্রিয় দিঘী ঘাস ফুলের জীবন থেকে
একবার শুধু একবার আমাকে জেল জীবন দাও।
বিদ্যালয়ী বিদ্যামতি শপথের প্রয়োজন হবে না
অপরিপাটি কায়দায় জেলের প্রবেশাধিকার দেবে
অবাক হও কেন
শুনেছি প্রত্যেক পুরুষই কোন কোন সময় জেলজীবন নিযে ভাবে
সে কয়েদি হতে চায়
কিন্তু অবধি যেতে চায় না
আমি সবোধে যেতে চায় আমায় ঢোকার পথ দাও
এ সবেরচে কয়েদ কাটা ঢের সমঝদার ।
বোবা কোন শ্রেণী
না মাছ না জানোয়ার না ভূতল উতল
আমি বোকার অধিক
একবার আমাকে জেলে নিয়ে যাবে- মানবী পরমহংসী।
আমার বোঝার প্রয়োজন আছে তুমি নাকি আমরা সুন্দর
মর্মাথ বুঝার এ উত্তম বিশ্রামাগার।।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




