নাবিকের হুইলের মত ঘড়িটা তাকিয়ে আছে
বিকাল চারটে; আরাম করে হেঁটে যাচ্ছি ফুটপাত ধরে
আগেও কিছু পা পেছনেও কিছু পা
শাখা প্রশাখা থেকে সবুজ গন্ধ নেমে আসে
পাহাড়ে গেলে সবাই উপরে উঠে
খাদ যে কত গভীর আর নিমর্ম সৌন্দর্য্ কেউ সহজ করে লক্ষ্য করে না
কুয়াশার দেহ থেকে: হলুদ ফুল ফুটে
জুমের চাল আকাশ জুড়ে ছড়ায় তারার বন্দনা
নদী সাগর সাঁতরে পার হওয়া যায়
ত্রিচক্রযান উপেক্ষিত! এই বিকেলে কোস্টারিকা থেকে
ব-দ্বীপে প্রমোদতরী
মুক্তপায়ের অগাধ বাসনা – ডালে বসে থাকা ধেরচুয়া ডুমুর কুটে খায়।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৬ দুপুর ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



