এক।।
অনামিকা//
অশ্বত্থ দেখলে বুদ্ধের ছবি ধ্যানে আসে
অথচ তার কাছেই কিনা পেলাম
-কাটা আঙুল।
বিভৎসতার নজর এড়িয়ে
কুমোর বোধি পেয়েছিলাম।
দুই।।
ইন্সটিটিউশন//
গ্লাসভস্ হাতে নারী পুরুষের লাশগুলো
ঠিকঠাক গুছিয়ে রাখছেন।
কে??
পরীক্ষাগার বা আঞ্জুমান মফিদুল।
ইন্সটিটিউশন যেখানে শেষ
মর্গরাজ্য সেখানেই ইন্সটিটিউট।
পাঠ করি- মগের মুল্লুক।
তিন।।
চক্ষু হাসপাতাল//
মাইক্রোস্কোপে থুঁতনি লাগিয়ে
অক্ষর চেনার চেষ্টায়
ইংরেজী-বাংলা-আরবী ভাষা হরফ।
চশমা—
বাগানের ফুলগুলো উধাও
মালি কিনা এখনো স্থির।
চার।।
চট্টেশ্বরী//
স্রটার পাশে ডাস্টবিন রাখে মানুষ
কেউ তা ঠেলে সরাতে পারে না।
চূড়ায় স্রষ্টা বেঁধেছে বাসা
ত্বঁশা দেখতে দেখতে
মানুষ মসজিদ মন্দিরে যায়।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




