দুপুর নিয়ন্ত্রণ হারায় দুপুরের কাছে
চলে যায় কাঙ্খিত প্রান্তিকে
তখন আকাশে ছিল না মেঘ,রঙ,বৃষ্টি মাধুর্য্য
ছিলনা বৃক্ষ শাখে হাওয়া, পাখির টুনটান
সাহারা মরু যেন ভেসে এসেছিল আলবাট্রসের ডানায়
চেয়ে থাকি মরু উদ্ভিদের দিকে
একফোঁটা বৃষ্টির জন্য কি দারুণ অপেক্ষার কল্পনা
আসে – যদি আসে – আসতে পারে-হয়ত আসবে
সত্যিই আসে!
ক্ষণিক মুহুর্ত: আবার বিমূর্ত হয়ে যায়
পড়ে রয় নির্জন সাহারা,লু-হাওয়ার কথোপকথন
ক্যকটাসের লোমের গোড়ায় জমে থাকা জল পান করে বেঁচে থাকার মৃত্যুমূর্ত প্রয়াস।
ডাহুকের কন্ঠঃ
শহরের প্রান্তেও দুপুর ভরে আসে
উদ্ভিদের এমন আর্তনাদ!
ইস যদি একবার পেতাম নিজের মত করে
হোক না সাহারার করুণতা-
দিতাম বৃষ্টি ,দিতাম তাপস,দিতাম প্রাণ
এই বার্তা দুপুর ভেদ করে পুরনো দুপুরের দিকে ধাবিত হয়
মিস্টিক দ্বীপাচরণ কেন বারবার ফিরে আসে
বেদনা জাগায়!
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৬ দুপুর ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



