somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পু্লিশ ডির্পাটমেন্টর অসততা ও মিডিয়ার অজ্ঞতা!!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





ধরুন আপনি একজন চাকরিজীবী।চাকরিতে ঢুকার ও বের হওয়ার অফিসিয়াল প্রসেস জানা থাকার কথা।হোক সেটা সরকারী বা বেসরকারী।আমি যদি এভাবে বলি, তাহলে এইকাজটি -এইচআর ডির্পাটমেন্টই করে এবং কর্মী বা কর্মকর্তার ফাইল বা ডকুমেন্ট পার্সোনাল ফাইলে সংরক্ষিত থাকে এবং বড়জোড় অনুলিপিগুলো চাকরীজীবীর সিনিয়র কনর্সানের কাছে চলে যায়—এইযা।এর বাইরে শুধুমাত্র স্টেটের নির্বাহীদের ক্ষমতা বা সাংবিধানিক পোস্টের ক্ষেত্রে শুধুই সরকারী প্রজ্ঞাপন জারী হয়।এর বাইরে স্টেট বা কর্পোরেট বা অন্যন্য নন কর্পোরেট জবও হতে পারে – এর দ্বিতীয় কোন পন্থা পৃথিবীতে আর নাই ।তাহলে বাবুল আকতার চাকরির জয়েন ও পদত্যাগে কেন প্রজ্ঞাপন জারি হবে? গ্রামে গ্রামে একটা প্রচলিত কথা আছে—”চোর যত সেরাই হোক না কেন কিছু না কিছু প্রমাণ রেখেই যায়”। এটাই হলো তার উৎকৃষ্ট উদাহরণ। ভবিষ্যতে যদি এটা রেফারেন্স আকারে ব্যবহৃত হয় তাহলে একটা আইনগত জটিলতা তৈরি হবে তাতে কোন সন্দেহ নেই! সে যাক, একজন মানুষের চাকরি থাকা না থাকা নিয়ে জনমানুষের প্রতিক্রিয়া হওয়ার তো কথা না।তাহলে প্রতিক্রিয়া কেন জানাচ্ছি? তার কারণ একটাই – রাষ্ট্রীয় বাহিনীর অসততার কারণে। বাবুল আক্তার যদি কোন অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি পাওয়া দরকার।কেননা রাষ্ট্রীয় দায়িত্ব ও ন্যায়-শৃঙ্খলার মানুষ হয়ে এটা শপথ বা জনগণের কাছে তার দায়অস্বীকার করার শামিল সেইজন্য।না হলে কত মানুষ তো বাংলাদেশে ডেইলী জব করে মানে ডেইলি ঢুকে আর ডেইলি বের হয়! যে ঘটনা অসততা ও নষ্টামি এবং জনগণের আবেগের সাথে জড়িত সে হোক রাষ্ট্র বা রাষ্ট্রীয় বাহিনী তারা এটা করতে পারে না।মিতু হত্যাকে কেন্দ্র করে জঙ্গি সম্পৃক্ততা,পদত্যাগ,রাতবারোটায় তাকে তুলে আনা,তার পরিবার থেকে বলছে—বাবুল আকতার কোথায় কেউ জানে না!! এই অবস্থায় প্রতিক্রিয়া দেখানো একজন মানুষের পক্ষে অস্বাভাবিক কিছু না।একজন মানুষ এভাবে রাস্তায় পরে মরে থাকবে তাকে নিয়ে এত নাটক হবে এটা ভাবা যায়!এর সাথে পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে এখন তো এইসব মানুষ আদৌ জড়িত আছে কিনা –সেটাও সন্দেহের তালিকায় এসে যায়।কেননা পুলিশ যেখানে তার নিজের ডির্পাটমেন্টের মানুষের সাথে প্রতারণা করতে পারলে সে আইনের অপব্যবহার করে সাধারণ মানুষের সাথে এতদিন যে প্রতারণা করে আসে বা মানুষ পুলিশ দেখলে ভয় পায় বা মানুষ পুলিশ দেখলে দূর থেকে গালি দেয়—সেগুলোই বরং স্টাবিলিশড হয়ে যায়।যায় হোক ,প্রত্যেক মানুষ ন্যয়বিচার পাওয়ার অধিকারী আবার প্রত্যেক অপরাধীই যে পদেই থাকুক না কেন সেও শাস্তি পাওয়ার অধিকারী যথাযথ ন্যায়ানুগ পন্থায়।

অপরদিকে , এই পদত্যাগ যদি প্রজ্ঞাপন না হয় বা এজইজউজুয়্যাল হয় তাহলে প্রজ্ঞাপন হিসেবে জারি প্রচারের জন্য—মিডিয়ার বামহাত ঢুকে দেওয়া বা অজ্ঞতা হিসেবেই বিবেচিত হবে কেননা—অফিসিয়াল ম্যানার না জেনে অফিসিয়াল রির্পোট করতে যাওয়া খুব বোকামি।এইরকম অনেক বড় বড় রথি মহারথি অফিসিয়াল নন অফিসিয়াল ব্যাপারটা জাস্টিফাই করতে পারেননা। একজন মানুষ ফুটবল না খেলেও ফুটবল খেলা বুঝতে পারে।কিন্তু একজন মানুষ চাকরি না করে চাকরির ধরণ কি হয় সেব্যাপারে মন্তব্য করতে পারে না।যদি করে সেটা হয় – ভীষণ অজ্ঞতার ভালবাসা !!!
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×