দুখ –সুখ //
সব মানুষ দুঃখরে ভয় পায়,দুঃখ থিকা দূরে থাকবার চায়
দুঃখরে নিন্দা করে।
আমি জানলাম,
সুখ লোভী পরশ্রীকাতর,বদগোচর।
তোমার দুখ আমারে স্পর্শ করে,
গভীর দুখ আরো বেশি করে টান মারে
তোমার কাছে তোমার পাশে।
আমারে বিশ্রি রকম শ্যাষ করে দ্যায়।
দুঃখরে আলিঙ্গন করতে আমার যত শোক খায়
তুমিতো সুখের কাঠামো গড়ে তুলছ।
মম //
জানালার পাশে বসো না কেন
খুব আপন না হলে কেউ কারো সাথে রাগ করে না।
জানালার পাশে বসে বাইরে তাকাও না
সেটাই বরং খিঁচিয়ে তোলে
দাঁড়ায় আছে- মেহগনী
কৃষ্ণপক্ষ এমনই, দেখা যায় তো যায় না
আমি তোমাকে দেখতে পাচ্ছি
মদৃ আলোয় যার কাছে বিলায়ে দিয়েছো সমুদ্রের বিস্তার।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



