জল নিয়ে একা একা জেগে থাকে
নদীর চর।
সময়ের চেয়ে এগিয়ে আছি ভাবলে; গুপ্তচর বলে ভাবা হয়
চোখ ঘুরালেই ম্যাট্রিক্স অবয়ব
অচেনা গলিতে হাঁটতে যেমন অনুভূতি।
গুপ্তচর //
কমদামে পাওয়া নেদারল্যান্ডীয় ফার্ণিচার!
পচারসায়নের ভেতর অসাধারণ অজৈব স্টীল।
কড়াইয়ে ভাসা মাংসের মতোন,
নেড়ে যাচ্ছে শ্রমজীবী।
রিসাইক্লিং //
সালমান, আজম প্রতিদিন উৎপাদনের পূজা করে
আম্বানি বাফেট
করিম রহিমের মত কৃষক,
“সাধারণ নারী” একটা কবিতাও আছে।
শিবলিঙ্গ //
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


