এ এক ভঙ্গিমা!
আর্ট।
মূর্তমান আর্ট।
হাতুড়ি, করাত, ছেনি
হাতের কারুকাজ ছাড়া…
প্রর্দশনি চলছে।
শিল্পী স্বাক্ষরবিহীন।
অথবা অটোগ্রাফ।
জমজমাট চত্বরে এ এক বিস্তৃত ভঙ্গিমা।
চোখ মেলে হাজার বছর তাকিয়ে থাকুন।
শান্ত, শীতল বরফকল।
মডেল নেই, ক্লিকবাজ নেই, কৃত্রিম রঙের ঝালকাঠি নেই
এডিটরের ফোকলা।
এ এক ভঙ্গিমা।
আর্ট প্রদর্শনীতে গেলে গ্যালারিকোট পরে
রেইনট্রি, কৃষ্ণচূড়
অতিক্রম করে যান
আর্ট।
আর্ট কোথায় নেই!কোন প্রদর্শনীতে যায় না।
বিমূর্তমান।
দরজায় কড়ানাড়ে।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৭ দুপুর ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




