somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুকুমার রায় এসেছিল একদিন......//

০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





কিম্ভূত কিমাকার!
তোর পরনে সামনে পিছে এতোমুখ
খাবার দিব কে?
এক কাজ কর
তুই ভিক্ষা করিস না!
তুই বরং রাজনীতি করি ল’।
এ-দল,বি-দল,পারলে জঘণ্য কিছু করি ল’।
দেখবি নিজেরে আর চিনতে পারবি না
লালাটালা কালা ধুইয়া ম্যাক্সমুখ হইয়া যাইবি।
তোর গতর থেকে ফরাসি গন্ধ বোঁ বোঁ কইরবো
যারা চিপাই গেছে তারা নাক খুইল্যা দিবো।
তুই ভিক্ষা করিস না!
বরং রাজনীতি করি ল’।
এই মোড়ে এতোদিন রাত কাটাইলি?দেখস্ নাই!
বিরাটদুয়ার খুইল্যাদিলাম… যা যা…
স্প্রিন্টের মতোন যা।
কয়টা দিন যাক বুঝতে পারবি
বুক তোর পাহাড় সমান অইবো,কারে কারে কি দিছিলি সবটাই মনে পইড়বো
ভূমি,দালান অইব
কি রকম ম্যাজিকালি পাল্টাই যাবি টের পাবি না।
যে খোদারে ডাকতে ডাকতে গলা শুকাই পেলাস
সেই খোদা তোর পিছে পিছে জেটের গতিতে দৌড়াইবো
তুই হবি
গাঁও গেরামের চেয়ারম্যান,কর্পোরেশনের মেয়র,চেম্বার-উন্নয়ন কমিটির সদস্য
তুই হবি রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী,সংসদ মেম্বার--
বিশেষ দূত;বসের বস।
কতো রেডিসন মেডিসন এডিসন তোর জন্য খাঁড়ায় থাকবো
তুই ভুইল্যা যাবি এইসব ত্যানাফ্যনা কথা।
যে ঠোঙা বাহিনী লাঠির বারি মারত হেতের দলের বাপে স্যালুট মারতে মারতে পায়ের গোড়ালি ব্যাথা করে ফেলবো।
হাচা কইতাছি,তুই ভিক্ষা করিস না!
তুই বরং রাজনীতি করি ল’।

#
নদী তোগো তুইল্যা্ নিছিল,দখলবাজের খপ্পরে পড়ছিলো
উচ্ছেদ হইছিলো… ঘরটর সব গেলোগা!
ও কিছু না
হগ্গল ভিক্ষুক এইরুপে মায়ার শহরে আসে
প্রদর্শনীতে তু্ইল্যা টাকা কামাই করে…বহুজাতিক কামাই।
তুই কর … তোরে দিয়ে হবে…হবে….
সাব টাপ কিছু না হগ্গলে ভিক্ষুক, এধার ওধার করে কামাই
দু-হাত তুইল্যা নাম ধরে কামাই।
এখানকার রাস্তার মোড় হইলগিয়া চকচইক্কা ব্যাথা,ব্যাথায় কামড় দিবি
মোচড় মাইরা সব লইয়া লইবি
এইভাবেই তো লছ।
তুই যখন শুইয়া থাকস তখন তোরে সাপের মতোন মনে হয়—দু’পায়া সাপ!
তুই গোল হয়ে যাস ক্যামনে?
হাত-পা-বুক পিঠ সব তো ব্যাঁকা করিস ক্যামনে?
তোর কি কোন কিছু সোজা নাই?
মিনারের ওপর দিয়া শাদা শাদা মেঘ উইড়্যা চলে দেখবার পাস?
---না।
----তয় শুনি একখান সুন্দর ডাক,তারে দেখবার পারি নাই
----উকিঝুঁকি মারি এ ও করি তবু দেখবার পারি না
-----অতোশতো দরকার নাই…. অমনেই ফরফর কইরা বের হইবো!
তুই ভিক্ষা করিস না!
তুই বরং রাজনীতি কর
এ-দল,বি-দল কর,পারলে জঘণ্য কিছু করি ল’।

#
সুকুমার রায় কতআগে এসেছিল,এঁকেছিল ফুটোস্কোপ
কি দেইখ্যা কে জানে?
খুলছিল ননসেন্স ক্লাব… এইখানে কত নামীদামী পঞ্চাশ সত্তর বছরের ইতিহাস ক্লাব আছে
পুর্নমিলনী আছে… ফ্ল্যামিঙ্গো,ট্যাঙ্গো আছে
….জিইসি মোড় একটাই!
সোনা!!….শিশুর মন নিয়ে হাইসো না!
হাসি নিষেধ: এ কঙ্কাল দেশে ইউ এন্ড রায় সন্স নাই…শাহ্ আছে… নীতির ঠোঙা আছে
আছে কুড়াল কাহিনী,আছে সদকা… দান খয়রাত ফিতরা
ভিক্ষুক,
তুই ভিক্ষা করিস না
তুই বরং রাজনীতি করি ল’!
এ-দল,বি-দল কর,পারলে জঘণ্য কিছু কর।
বড়ো চালাকির দেশ..হাটতে হাটতে চালাকি…উঠতে বসতে শুতে চালাকি
চালাক এনসাইকোপ্লিডিয়া!
সেকেন্ডে সেকেন্ডে স্ক্রিপ্ট মার,পাতার পর পাতা ভাষণ মার,থিয়েটার মার
সব মারার পুতদের হ্যাঁচকা মার
এতোসব প্রতিভা কিল্লাই নষ্ট করবি
তুই বা কম কি
হালার চোখ টিপ মাইর্যাা....হাত পা বুক পিঠ বাঁক মাইরা প্রতিদিনরাত কত মারা মারস
যা হালা…এইবার….তোর ফাইনালি উইঠ্যা খাঁড়ানোর সময়
ম্যাজিক লন্ঠন ল’ … দীর্ঘ বাঁশি ল’
সদস্য ল’, ফরম লইয়া পূরণ করি ল’
ষোলকলা করি ল’….।
সুকুমারের বাপরে তুই অতিক্রম করি ল’
ভিক্ষুক,
তুই ভিক্ষা করিস না
তুই বরং রাজনীতি করি ল’!
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×