একবার যে রাস্তা হারায় ফেলিছে সেদিন থিকা একটা রাস্তা চিরদিনির জন্যি তারি হয়ে যায়।
হেই রাস্তায় কত মানব করিছে চলাফেরা কেউ কেউ রাস্তা পার হইয়া অসীমের দিকে ধাই যায়,
মহাদেশ অতিক্রম করি যায়।
গাছপালাওকে এমন ধাইতে দেখিছি।
আকাশে আজ বৃক্ষ গজাইতে দেখিছি।
মাছ গজাইতে দেখিছি।
কিরম করি সাঁতার কাটিতি কাটিতি পাহাড়ের পেছনে পাড়ায় চলি যায় দেখিছি।
সেইখানে ও বসত গড়িছে মানব।গিজ গিজ বসত।
যে হারায় ফেলিছে এভাবে নদী,হারায় ফেলিছে জাহাজ বড় বড় দ্বীপচর,কত লুকানো ঈর্ষাজাগানিয়া ধন বিষধর পোকামাকড় সাপ বিছুটি সম্পদ।
হারায় ফেলিছে সোনাদানা দুল,হীরের কাগজ ফুল,বাহন আর জাতিকুল।
তখন যা হারায় ফেলিছি সব তার আপন হয়ি যায়।
হারাইতে হারাইতে তার যখন আর কিছু হারিবার থাকে না সে পাইয়ি যায় এক দিশা।
অনিঃসীম দিশা।
স্বাধীন হবার দিশা।
স্বাধীন।
স্বাধীন।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



