somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাধারণনামা___

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




শরতে শিশির আসে।
রাজনীতি কেন্দ্রিকতা বোরিং।
কলমের চেয়ে অস্ত্র বড়।
সেই কবে পড়েছিলাম সুকান্তর দেশলাই ;জীবনানন্দের আঠারো বছর
কতো আঠারো ছত্রিশ চুয়ান্ন হলো কেউ মিলাতে পারল না।
একটা কবি ‘সাধারণ ছেলে’ নামে একটা কবিতা ও লিখতে পারলনা।
এই রাস্তায় কেউ তেমন হাঁটল না
রাস্তার বাঁক সাপের দেহের মতোন বেঁকে রইল
সাপকে ভালবাসতো?
দোকানপাট,ধর্মীয় ঘর কতোইতো পেলাম রাস্তার দু'পায়ায়
বৃটেন পেলাম,উপমহাদেশ পেলাম;পিপলস পলিটিক্স পেলাম না
জনতুষ্টি
রাস্তায় সবুজ বেষ্টনি দেখলাম,রেইনফরেস্ট ম্যানগ্রোভ বাড়ির পাশের সোয়ম্পবন দেখলাম না
ডাহুক নাই_ বন নাই_ বট নাই_ ডরগুলা নাই_ আছরপাতা নাই_
সব নাই খাতার পৃষ্টাই বাড়ল;
ভাষার বহুবিদ্যাই বাড়ল ভাষারপিরীতি বাড়ল না।
গাছের ছায়ার নিচে ছায়া নাই;যেন ভুতে ধরা ঘোর অন্ধকার
সাধারণ ছেলেরা সকাল সন্ধ্যা রাত অবধি আড্ডা মারত,এখন পালিয়ে বেড়ায়
গান গায় একা একা
কেউ টানে বিড়ি
কেউ রটায় হাড়িঁর খবর
কেউ গুজব করে মার্কেটিং
কেউ মুম্বাইয়া জোলাপ খায় সিনেমার নামে করে আলাপ!
মাঝেমধ্যে দু-একটা বিরল বইয়ের নাম উঠে আসে
কেউ উঁচা করে ধরে পিস্তল,তারা কেউ বিপ্লবী নয়
বিপ্লবেও যে খুন হয়!
রাস্তাটার নাম সাধারণ
সাদা একদম সাদা—ওখানে আল্পনা থাকে দুপুরে
গোলবাতির রাতে তীব্র।
সেই রাস্তাও ভাগ হযে গেল।
অন্য এক আল্পনা এসে সেটা করল দখল
হলুদ,সাদা,হাসি,ভেংচি,রক্ত—কতো কিছুই না ধীরে ধীরে বসত গড়তে লাগল
বেদনা কষ্ট আঘাত প্রত্যাঘাত কতো কিছু
কেউ আইলস্,কেউ জিএমটি,কখনো উড়ো চিঠির মতোন আসে বাংলার ছেলেদের আলো করা খবর
পানি দিয়ে গাড়ি চালানো—টায়ার দিয়ে বানানো উভচর যান
সাধারণ রাস্তা
সাধারণ ছেলে
সব সাধারণ—এই রেইনট্রি,দূর্বাঘাস,ঝিলে-ডাহুক তারপরে ধানক্ষেত,তারোদূরে শণের বাড়ি
গোরু বাছুর,মুরগির ছানা চড়াতেছে তার মা
কুক কুক করে ডাকছে
অপর পাড়ার মোরগ!
তবু চেকআপ করার পরো পেঁপে পাতা খেয়ে ফেলছে বিছুটিলেদা
খুব সাধারণ করে নামে সীসা পোড়া চিমনি থেকে বিষাক্ত ধোঁয়া,এসিড ফগ
যক্ষ্মা-আর্সেনিক!এখনো হাম আছে ডিপথেরিয়া আছে!
খুব অসাধারণ করে আসে সব!অসাধারণ সব রাজধানীর বিল্ডিং,বিশ্রীরকমের সরকারী ভাষ্কর্য্য অসাধারণ,
আবাসিক প্লট
দুনিয়ার নামকরা আর্কিটেক্ট এর ডিজাইন করা সভাসদ
খুব অসাধারণ
তাদের গায়ের চামড়া আচার শিক্ষা সব অসাধারণ
যা কিছু অসাধারণ তা বড় বিশ্রীরকমের সাধারণ রাস্তায় ছড়ানো
”খুব সুন্দর”-প্রপঞ্চের পেছনে নির্মমতার ঝাঁঝালো ইতিহাস
যা চাটে না,পোছে না-ওই চাটার দল
মাহুতের দল নিয়ে যেন ফিরে আসে আলেকজান্ডার
যুগের ডিজিটাল কয়েন,বাণী ধরো,বাণী ধরো—ধনী হও।হে অসাধারণ
অসাধারণত্ব যারা ধারণ করে না তাদের প্রসববাণী ব্যাথাবিহীন।
রবীন্দ্রনাথ লিখেছিলেন সাধারণ মেয়ে,জর্মন জানে না ফরাসি জানে না
নকলে করে বন্ধু লিখেছিলেন পাখিরা জার্মান জানে না ফরাসি জানে না
আমি বললেম,
পাখিদের ভাষাই রব!
তারা জার্মান জানে ফরাসি জানে আরবী টার্কিশ ইংলিশ সব জানে
জানে না অসাধারণ মাখলুকাত।
-
কেন্দ্র গর্ত করে কে কবে বৃত্ত এঁকেছে__







সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×