দুপুর মুখ নিচু করে ভাত খাচ্ছে।
ভাত দুপুর।
এই দুপুরের খুব রোদ।এই দুপুরের খুব গরম।
গভীর হঠকারী রোদের আড়ালে কিছু বৃষ্টি ব্যাংকে লুকিয়ে থাকে।
দুপুরে দুধ মাখা ভাত কাকে খায় কিনা?
জানবার একশ একটা উপায় আছে।
এই দুপুর কতোটা উদ্ভ্রান্ত
এই দুপুর কতোটা সিক্যুয়াল
এই দুপুর কতোটা মুখ পুড়ালে তিল জমে
এই দুপুর এক প্লেটে কুড়ি টাকার মেঘ
পাঁচ টাকার বায়ু
দুই টাকার জল
জ্বলজ্বলে দুপুর গ্রেট।
ফু দিয়ে বুকে বাতাস খুঁজছে লোকজন
মেঘ জল বায়ু
নামছে আমাদের নাম ধরে ধরে
এসো না ঘেমে যায়
ততোধিক
কলা পাতায়
মহল্লার দামী ছায়ায়।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



