
গত মাসের ৫ তারিখে বাংলাদেশের একটি অনলাইন শপে আমলকী পাওয়া যায় কিনা জানতে চেয়ে ইন্টারনেটে একটি ম্যাসেজ পাঠিয়েছি, তারা তার জবাব দিল ৩৫ দিন পর। তাও মাত্র একটি শব্দে "no",
আগে "Dear ডিয়ার" এবং পরে "Yours sincerely, Asif Ahnaf, REVE Chat Support" লেখাটা আগে হতেই সার্ভারে ফরম্যাট করা।
হাসুম না কানমু বুঝতাছি না!
আমি অনেকগুলি অনলাইন শপে ম্যাসেজ পাঠিয়েছিলাম, এরা যে কোন কোম্পানি সেইটাও উত্তরে লেখা নাই । REVE Chat Team যে শেষে লেখা, সেটা মূলত কাস্টমারের উত্তর দেয়ার জন্য ব্যবহৃত সফটওয়্যার কোম্পানির নাম।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৬ রাত ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



