somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনাতে প্রথম মৃত্যুর পর সেই ব্যাক্তির জানাজা, আর "আমাকে মসজিদে যেতেই হবে"

২০ শে মার্চ, ২০২০ রাত ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :







ছবিগুলো ইন্টারনেট থেকে পেলাম। বাংলাদেশে করোনাতে প্রথম মৃত্যুর পর সেই ব্যাক্তির সম্ভবত জানাজা-ও হয়নি। ভয়ে কেউ কাছে যায় নাই। একজন ম্যাজিস্ট্রেট দূর থেকে শুধু মনিটর করেছেন। লাশের সংখ্যা আরও বাড়লে গণকবর হবে। এমনকি দাফনের লোকের সংকটে পরবেন। হয়ত চাইনিজ স্টাইলে পুড়িয়ে ফেলতে পারে - যাতে বিপুল সংখ্যক লাশের থেকে জীবাণু ছড়াতে না পারে।

ইটালি থেকে মেয়ে বেড়াতে এসেছিল। যে কিনা হোম কোয়ারিন্টিনের নিয়ম মানে নাই। ফলে বাংলাদেশে অবস্থানরত বাবা এই ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আর মেয়ে সুস্থ হয়ে ইটালি ফিরে যায়। পিছনে বাবাকে 'খুন' করে চলে গেলো।

যিনি মারা গেলেন, ইনিও মসজিদে নামাজ পড়তে গেছেন, ইচ্ছামত ভাইরাস ছড়িয়েছেন।

আর নিজে মারা যাবার পর তার লাশ দেখার ভাগ্য কারো হয় নাই। নিজের পরিবারের কেউ যায় নাই। আর আত্মীয় বা প্রতিবেশী বা সহকর্মী তো শেষ দেখা দেখতে যাবার প্রশ্নই উঠে না।

আপনি কি এরকম নিজের বা নিজের পরিবারের কারো এরকম মৃত্যু চান?

যদি আপনি বিদেশে থাকেন, তাহলে ভুলেও বাংলাদেশে ফেরত আসবেন না। আর আসলেও ১৪ দিন বাসায় নিজের রুম থেকে বের হবেন না, সবার থেকে আলাদা থাকুন।

যারা মসজিদে যাবার জন্য আগ্রহ দেখাচ্ছেন, তারা কি চাচ্ছেন দলে দলে মুসলমান মারা যেয়ে মসজিদ পার্মানেন্টভাবে খালি হয়ে যাক? আপনার এই জিদে কার মুনাফা হবে? কিছুদিন ঘরে একা নামাজ পড়লে ইসলাম ধ্বংস হয়ে যাবে? যদি আপনি বা আপনার পরিবারের কেউ বিদেশ থেকে না এসে থাকেন - তাহলে ঘরে বাবা, ভাই, চাচা, দুলাভাই সবাইকে নিয়ে জামাত করলে কি সমস্যা হবে? এখানে ঈমানের পরীক্ষার কিছু নাই। বাংলাদেশের ৯০% মানুষ মুসলিম, আর বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্থ রাষ্ট্র। সারাদিন যখন দুর্নীতি চলে তখন ঈমানী জোশে কেউ কি বলছেন, "আজকে থেকে কাউকে ঘুষ দিব না, হারাম কামাই করব না। নিজের জীবন গেলে যাবে কিন্তু মুখ দিয়ে একটা মিথ্যা কথা বলব না। কোন জায়গায় অন্যায় হতে দেখলে পুলিশ, মাস্তান, প্রভাবশালী রাজনীতিবিদ যেই হোক, সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করব।"

যারা মুখে মাস্ক পরছেন না, এই কথা বলছেন যে আল্লাহ যখন মৃত্যু দিবে তখন হবে। আপনারা কি জীবনে ফার্মেসিতে যান নাই? তখন কি ঈমানের জোর ছিল না? তখন কি জন্য শুধু আল্লাহর উপর ভরসা করে প্যারাসিটামল খাওয়া বাদ দেন নাই?

করোনা-য় পূর্ন চিকিৎসা পেলে মৃত্যুর হার সাধারণত ৩% - সেটা তাও বৃদ্ধরা। আপনার পরিবারে বা আত্মীয়-স্বজনের মধ্যে বৃদ্ধ নাই? আর যারা জীবিত থাকবে তাদের ফুসফুসের পার্মানেন্ট ড্যামেজ হবে ৩০% অর্থাৎ আপনি পরবর্তীতে কোন ভারী কাজ করতে পারবেন না। সারাজীবন অল্পতেই অসুস্থ হবেন। গড় আয়ু অনেক কমে যাবে। যার বয়স এখন ২০ বা ৩০ তিনি হয়ত ৪৫ বা ৫৫ তেই বিদায় নিবেন।

সিদ্ধান্ত আপনার।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২০ রাত ২:২৯
১৪টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×