ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শিশুদের সংবাদ সেবা কার্যক্রমে আগ্রহীদের নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
পূজা, ঈদ ও বার্ষিক পরীক্ষার জন্য অনেক শিশু-কিশোর নিবন্ধন করতে পারেনি বলে সময়সীমা বাড়িয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই যৌথ উদ্যোগের মাধ্যমে সমাজের সব স্তরের শিশুরা সাংবাদিকতা চর্চা করতে পারবে। ১০ থেকে ১৭ বছরের শিশু-কিশোরদের সাংবাদিকতার মৌলিক বিষয়গুলোর ওপর প্রশিক্ষণও দেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ।
প্রথম পর্যায়ে ২০টি জেলায় এই কার্যক্রম পরিচালিত হবে।
এই ২০টি জেলা হল, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি. রাঙ্গামাটি, জামালপুর, নেত্রকোণা, বাগেরহাট, খুলনা, সাতীরা, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট।
১০ থেকে ১৭ বছর বয়সী যেকোনো আগ্রহী শিশু সরাসরি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাইটে গিয়ে ফরম পূরণ করে বা প্রয়োজনী তথ্যসহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কার্যালয়ে ডাকযোগে আবেদন পাঠিয়ে নিবন্ধন করতে পারছে।
ফরম পূরণ করার সময় নাম, ছেলে/মেয়ে, বয়স, বিদ্যালয়, শ্রেণী, অভিভাবকের নাম, অভিভাবকের পেশা, ঠিকানা, ফোন/মোবাইল, ইমেইল, শারীরিক প্রতিবন্ধী কিনা (হ্যাঁ/না) এসব তথ্য লিখে ডাকযোগে পাঠোতে হবে। খামের ওপরে ‘শিশুদের সংবাদ সেবা কার্যক্রম’ লিখতে হবে।
২৫ ডিসেম্বর ২০১২ এর মধ্যে আগ্রহী শিশুদের আবেদনপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কার্যালয়ে পৌঁছাতে হবে। নিবন্ধিত শিশুদের বাছাই পরীক্ষা সম্পর্কে পরে জানিয়ে দেয়া হবে।
আলোচিত ব্লগ
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে – ১

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন
কি মানুষ বানাইলা

কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।