somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি কি আদর্শিক ভুল করতে যাচ্ছে?

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি কি বরাবরের মতো আরও একটি ভুল করতে যাচ্ছে? পত্রিকায় দেখলাম বিএনপির কাউন্সিলকে সামনে রেখে গঠনতন্ত্রে পরিবর্তন আনছে। সেটা তারা করতেই পারে! সমস্যা হলো এবারের গঠনতন্ত্রে নাকি "আদিবাসী ও সংখ্যালঘু" নামে একটি উপ-কমিটি রাখা হচ্ছে!

বিএনপি কি ভুলে গেছে যে, বাংলাদেশে আদিবাসী বলতে আসলে কিছু নেই! বিষয়টি সংবিধানের সাথেও সাংঘর্ষিক! তাছাড়া যেসকল উপজাতি এখন নিজেদের আদিবাসী দাবি করছে বিগত কয়েকবছর আগে তারাও জানতো না আদিবাসী আসলে কি! মূলতঃ জাতিসংঘের কিছু লোভনীয় সুযোগ সুবিধা ও বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার মোক্ষম হাতিয়ার হিসেবেই আজ উপজাতিরা নিজেদের আদিবাসী স্বীকৃতির দাবি করছে! যাদের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের হলুদ মিডিয়া গং প্রথম আলোর সাঙ্গ পাঙ্গরা!

সবচেয়ে বড় কথা হলো বিএনপির জাতীয়তাবাদী আদর্শের সাথে "আদিবাসী ও সংখ্যালঘু " ধারনাটি কিছুতেই টিকে না। কারণ বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের নাগরিক হিসেবে সবাই বাংলাদেশী। এখানে বাঙ্গালি, উপজাতি, সংখ্যালঘু বলে কোন পার্থক্য নেই!

বিগত সময়ে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় সংসদে দাড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিজেই বলেছেন যে, বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই! সবাই বাংলাদেশী! জাতিসংঘে চিঠি দিয়েও বিএনপি এর জবাব দিয়েছিলো!

" আদিবাসী ও সংখ্যালঘু " শব্দের ব্যাবহার নিয়ে হলুদ মিডিয়ার সেই পাতানো ফাঁদেই কি পা দিলো বিএনপির নীতিনির্ধারকরা? পাহাড় হতে শুরু করে সচেতন মহলে এখন একই প্রশ্ন!

ইতিহাস থেকে বিএনপিকে শিক্ষা নিতে হবে! একথা সবাই বুঝে যে, পাহাড়ের উপজাতিয়দের ও মুসলমান ছাড়া অন্য ধর্মের ভোটারদের দৃষ্টি ফেরাতেই বিএনপির এই সিদ্ধান্ত নিয়েছে! কিন্তু ইতিহাস ভিন্ন কথা বলে! শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে নির্বাচনী আসন লাভের আশায় ১৯৯৭ সালে বিএনপিসহ সকল রাজনৈতিক দলের বিরোধিতা সত্ত্বেও তৎকালীন আওয়ামীলীগ সরকার উপজাতিদের সাথে কথিত "শান্তি চুক্তি " করে! কিন্তু বিনিময়ে কি পেয়েছে আওয়ামীলীগ? পাহাড়ে সেই আওয়ামীলীগের প্রধান শত্রু চুক্তিকারী দল "জেএসএস "! তাছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি উপজাতিদের কম সুবিধা দেয়নি দলে টানতে! বিনিময়ে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছে বিএনপিকে!

সব কথার শেষ কথা হলো বিএনপির আদর্শিক বিশ্বাসের সাথে সাংঘর্ষিক, সংবিধান ও স্বার্বভৌমত্বের জন্য হুমকি এমন একটি বিতর্কিত ইস্যু থেকে বিএনপি ফিরে আসবে সচেতন মহল এমনটাই আশা করে!
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১:২১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×