somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই দশকেও কমেনি কষ্টের পাহাড়; নিভৃতে কাঁদে বিচারের বাণী

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুই দশকেও কমেনি কষ্টের পাহাড় : নিভৃতে কাঁদে বিচারের বাণী

রাঙমাটি জেলার লংগদু উপজেলায় ১৯৯৬ সালের ৯ই সেপ্টেম্বর উপজাতি সন্ত্রাসী শান্তি বাহিনী কর্তৃক নির্মমভাবে ৩৫ বাঙ্গালী কাঠুরিয়া হত্যার পিছনে দায়ী সন্তু লারমা গংদের বিচারের পরিবর্তে পুরস্কৃত করা হয়েছে বলে অভিযোগ করেছে বাঙ্গালী সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

লংগদু’তে ৩৫ কাঠুরিয়া হত্যাকান্ডকে কেন্দ্র করে পাকুয়াখালী ট্রাজেডি দিবস পালন উপলক্ষ্যে পার্বত্য বাঙালী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা এই অভিযোগ করে আরো বলেন ৯৬ সালের এই দিনে পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টিকারী শান্তিবাহিনী নামধারী সন্তু লারমার দোসর ও সশস্ত্র ক্যাডাররা লংগদু ও বাঘাইছড়ি সীমান্তে পাকুয়াখালী নামক স্থানে নিরীহ ৩৫ বাঙালী কাঠুরিয়াকে নির্মমভাবে হত্যা করে।

এই হত্যাকান্ডের দীর্র্ঘ বিশ বছর পর আজ পর্যন্ত সেই খুুনীদের কোন বিচারতো করা হয়ইনি উপরন্তু রাষ্ট্রীয় পর্যায় থেকে খুনীদের পুরস্কৃত করা হয়েছে। উপরন্তু সরকার খুনিদের পুরস্কৃত করে এবং বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে পুনঃবার্সন করা হয়েছে। এই ঘটনা পার্বত্য চট্টগ্রামের জন্য একটি কলঙ্কজনক ঘটনা। দুইটি দশকেও কমেনি স্বজনহারা পরিবারগুলোর কষ্টের পাহাড়। বিচার যেন নিভৃতে কাঁদে।

পাহাড়ে গণহত্যা সংগঠিতকারী সন্তু লারমার গংদেরসহ পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী সশস্ত্র ক্যাডার কর্তৃক সকল হত্যাকান্ডের তদন্ত ও বিচারের দাবী জানিয়ে নিহত বাঙালী পরিবারদের যথাযত পুর্নঃবাসন করার দাবী জানিয়েছেন বাঙ্গালী নেতৃবৃন্দ। শুক্রবার পাকুয়াখালী ট্রাজেডি দিবস উপলক্ষে রাঙামাটি জেলা শহরসহ লংগদুতে আয়োজিত পৃথক পৃথক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ, আলোচনা ও মিলাদ মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

লংগদু উপজেলা সমধিকার আন্দোলনের সভাপতি মোঃ খলিলুর রহমান খানের সভাপতিত্বে ও সমধিকার আন্দোলন লংগদু উপজেলা শাখার সহ সভাপতি এম এ হালিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ লংগদু উপজেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাব্বির আহম্মেদ।

এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, লংগদু উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, গুলশাখালী ইউপি চেয়ারম্যান মোঃ আবু নাছির, সমধিকার আন্দোলন রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবছার আলী, সাবেক কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল বারেক দেওয়ান, লংগদু উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আমিনুর রশীদ, সমঅধিকার ছাত্র আন্দোলন, লংগদু উপজেলা শাখার সভাপতি মোঃ রাকিব হাসান প্রমুখ।

অপরদিকে শুক্রবার বিকেলে রাঙামাটি শহরে দিবসটি উপলক্ষ্যে শোকসভা ও মিলাদ মাহফিল করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা কমিটি। শোক সভায় দোষীদের বিচার ও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের দাবী জানানো হয়। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা কমিটির সভাপতি মোঃ ইব্রাহীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত শোক সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান আসাদ, মোঃ হাবিবুর রহমান।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধনের নামে পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালীদের বিতাড়নের আরেকটি নীল নকশা তৈরী করেছে। শুধু তাই নয়, কাপ্তাই হ্রদের জলেভাসা জমিও পাহাড়ীদের ভাগ করে দেওয়া হবে সরকারের এমন বক্তব্য আত্মঘাতি ঘোষনা ছাড়া আর কিছুই নয়। বক্তারা নিরপেক্ষ ভূমি কমিশনে তিন পার্বত্য জেলার তিন জেলা প্রশাসক ও নির্বাচিত বাঙালী জনপ্রতিনিধিদের অন্তভূর্ক্তি করার দাবী জানিয়ে বলেন, আমরা কোন ব্যাক্তি বা গোষ্ঠির বিরুদ্ধে আন্দোলন করছি না।

আমরা আমাদের অধিকার বাস্তবায়নের দাবীতে আন্দোলন করছি। বক্তারা বলেন, তৎকালীন শান্তি চুক্তির সময় সন্তু বাহিনী বলেছিল অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। কিন্ত, এখন দেখতে পাচ্ছি পাহারের অবৈধ অস্ত্রের ঝনঝনানি। পাহাড়ী অস্ত্রধারী গোষ্টির কাছে সাধারণ পাহাড়ী-বাঙালী কেউ নিরাপদ নয়। বক্তারা বলেন, পার্বত্য ভূমি কমিশনে সন্তু লারমার নেতৃত্বকে আমরা মেনে নেবনা।

সন্তু লারমার বিচার দাবী করে ভূমি কমিশন সংশোধন আইনকে অবৈধ এবং সংবিধান পরিপন্থি কালো আইন বলে আখ্যা দেন বক্তারা। স্বাধীনতা যুদ্ধের সময় পাহাড়ীরা দেশের স্বাধীনতা না মেনে তারা পাকিস্তানের পক্ষাবলম্বন করেছিল। প্রকৃত পক্ষে তারাও রাজাকার উল্লেখ করে বক্তারা মানবতাবিরোধী অপরাধের দায়ে সন্তু লারমা গংদেরও বিচার দাবি করেছেন।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



আমার এক বন্ধু আছে। ধরা যাক, নাম তার করিম। করিমকে একদিন চায়ের দোকানে একজন বলল, “আপনি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?” করিম চায়ের কাপ নামিয়ে বলল, “ভূয়া হলে লাভটা কী?” লোকটি... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×