somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাজি কমরেড মেনন - ইনুদের ক্ষমতার ভরা মৌসুম -১

০১ লা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন বিএনপির জন্ম হয়নি! সদ্য স্বাধীন দেশ! দেশ গড়ার কাজে হাত দিলেন বঙ্গবন্ধু! অচিরেই বিপদ হানা দিল! মহান মুক্তিযুদ্ধের পূর্বে পূর্ব বাংলায় বামপন্থী ছাত্ররাজনীতির জোয়ার ছিলো! সাংগঠনিক ভাবে শক্ত অবস্থানে থাকলেও জনগণের কাছে দুই টাকার মূল্য ছিলো না! তখন নেতা ও রাজনীতি বলতেই বুঝাতো বঙ্গবন্ধুকে! বঙ্গবন্ধুর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তৎকালীন বামপন্থীরা সদ্য জন্ম নেওয়া বাংলাদেশকে সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়! অন্যদিকে গনতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে আসা বঙ্গবন্ধু ষড়যন্ত্রকারীদের সেই ষড়যন্ত্রে কিছুতেই পা দেননি!

কথিত বৈজ্ঞানিক সমাজতন্ত্রীরা যখন দেখলো তাদের স্বপ্ন ফিকে যেতে বসেছে তখনই দেশে বিশৃঙ্খলা শুরু করলো! তারা দেশে এতোটাই উৎপাত শুরু করলো যে বঙ্গবন্ধুকে তারা একটি রাতও শান্তিতে ঘুমোতে দেয়নি! আমার মনে হয় বঙ্গবন্ধুর একটি ইশারায় দেশের জনগণ ওই কথিত সমাজতন্ত্রীদের চিরতরে বিধায় করে দিতো! হয়তো গনতন্ত্রের ঝাণ্ডাবাহী বঙ্গবন্ধু সেই পথে যায়নি!

দেশের মাঝে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে বঙ্গবন্ধু সরকারকে হটিয়ে তারা যেই সমাজতন্ত্রের স্বপ্ন দেখতেছিলো তা যখন হয়ে উঠছিলো না তখন এদের মাত্রা এতোটাই বেড়ে গিয়েছিলো যে বঙ্গবন্ধুকে বাকশাল গঠণের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিলো!

দুর্ভাগা জাতি, বাকশাল গঠন করে তিনি আর বেশিদিন টিকে থাকতে পারলেন না কতিপয় বিপধগামী সেনাবাহিনীর সদস্য তার পরিবারের সদস্যসহ ১৫ই আগস্ট বুলেটের আঘাতে নির্মমভাবে হত্যা করে! যদিও তাকে হত্যা করেছিলো সামরিক সদস্যরা কিন্তু তাকে হত্যার পর ট্যাংকের উপর নেচেছিলো সেই সময়ের ওই সমাজতন্ত্রীরা! আর এতেই প্রমাণ হয় ওই সামরিক অভ্যুত্থানের পেছনে কাদের হাত ছিলো! আমি আবারও উল্লেখ করছি তখন বিএনপির জন্মও হয়নি! জামায়াত ছিলো নিষিদ্ধ। এক কথায় তাদের অস্তিত্ব ছিলো না!

ইতিহাস বলে, সমাজতন্ত্রীরা পৃথিবীর বুকে যেখানেই ক্ষমতায় গেছে সশস্ত্র বা অভ্যুত্থানের মাধ্যেমে! সুতরাং তৎকালীন কথিত বৈজ্ঞানিক সমাজতন্ত্রীবাদীরা তেমনই কিছু করেছিলো একথা বলাই যায়! তখন দেশে তাদের উথ্থানের পর বঙ্গবন্ধু হত্যা এর জ্বলন্ত স্বাক্ষী!

বঙ্গবন্ধুর হত্যা নিয়ে অনেক ইতিহাস রচিত হয়েছে! কমবেশি পড়েছি! এছাড়াও জনকণ্ঠ, সমকাল জাতীয় বামপন্থী পত্রিকার সম্পাদকীয় যেমন পড়েছি তেমনি নয়াদিগন্ত, ইনকিলাব জাতীয় ডানপন্থী পত্রিকার সম্পাদকীয়ও কমবেশি পড়েছি! ইতিহাস বিচার করতে গিয়ে আমি কখনো বর্তমান সময়কে কল্পনা করি না! সর্বদা যে সময়ের ইতিহাস সেই সময়ের সামাজিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি!

আজকে কেন এই বিষয়ে লেখলাম তা নিয়ে এবার বলবো....
বাংলাদেশে এখন বামপন্থিদের রামরাজত্ব চলছে! এরা এতোটাই বেড়ে গেছে যে আওয়ামীলীগ চাইলেও এদের কিছু বলতে পারছে বলে মনে হচ্ছে না! প্রধানমন্ত্রীকে বহনকারী হাঙ্গেরিগামী বিমান যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে জরুরি অবতরণ করতে হয়েছে! এর আগেও প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিলো! কিন্তু কেন??

বর্তমান সরকারের যতগুলো মন্ত্রনালয় আছে তার মধ্যে সবচেয়ে খারাপ ও দুর্ণীতিগ্রস্থ মন্ত্রনালয় হলো বিমান ও পর্যটন মন্ত্রনালয়। বিমান বাংলাদেশর এরচেয়ে নাজুক সময় আর কখনো ছিলো কিনা আমার জানা নেই! আর সেই মন্ত্রনালয়ের দায়িত্বে আছে বঙ্গবন্ধু সময়ের তৎকালীন কথিত সমাজতান্ত্রীবাদীরে অন্যতম সেরাদের একজন!

ইনি ইতোমধ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য বিশেষ বিমান ক্রয়ের ঘোষণা দিয়েছে! উন্নত দেশে হলে এতোক্ষনে পদত্যাগের ঘোষণা দিয়ে দিতো আর উনি নতুন বিমান কিনার ঘোষণা দিয়েছে!

কেন, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যদি নাই থাকে তাহলে আগে কেন কিনা হলো না?? যাত্রাপথে ত্রুটি দেখা দিয়েছে বলে এখন এই কথা? নাকি বিমান কিনার নাম করে আরও কয়েক কোটি টাকা লুটেপুটে খাওয়ার জন্য?? সবচেয়ে বড় কথা হলো টাকাগুলো কি ওর বাপের ঘর থেকে নিয়ে আসবে??

(আরেকদিন হাজি কমরেড ইনুসাহেবকে নিয়ে লেখবো)
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

×