somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুলের টবে তালা দিয়ে রাখুন

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বন্ধুর বাসায় ঢুকতে সামনের বারান্দায় কয়েকটা ফুলের টব চোখে পড়লো। টবে বাহারি সব ফুল। টবগুলোও বাহারি সব রং করা। কোনটা সাদা আর সবুজ, কোনটায় লাল হলুদ। দেখতে ভাল লাগছে।

চা খেতে খেতে বন্ধুকে পরামর্শের সুরে বললাম, আজই খান কতক শেকল কিনে নিস, আর কয়েকটা তালা!

বন্ধু চা মুখে ভীষম খেল। চা গলায় আটকে গেছে, কোন রকমে কাশি সামলে বললো- শেকল কেন? তালা ই বা কেন?

বললাম- শেকল দিয়ে ফুলের টব ভালমত প্যাঁচিয়ে তালা দিয়ে রাখবি। চাবি রাখবি নিজের কাছে।

সে হা করে তাকিয়ে থাকলো। আলাজিভ দেখা যাচ্ছে। টুকটুকে লাল, ছোট্ট একটা আলাজিভ। সেটা আবার একটু একটু নড়ছেও! বন্ধুর প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে শেকল-তালার ব্যাপারটা তার মাথার উপর দিয়ে গেছে।

আমি ব্যাপারটা তাকে বুঝিয়ে বললাম। 'ভাবী তোর উপর কখনো ক্ষেপেনা?'

সে সহজ গলায় বললো- 'ক্ষেপে তো! ধর বাসায় রাত করে ফিরলাম, ওইদিকে ফোন বন্ধ ছিল, সে তখন ক্ষেপে লাল হয়ে থাকে। অফিস থেকে ফিরে জামা কাপড় না পালটে সোফায় শুয়ে পড়লেও ক্ষেপে, বাইরের জুতা পায়ে বাসায় ঢুকে পড়লে ক্ষেপে....'

'ক্ষেপলে কিছু ছুঁড়ে টুড়ে মারে?'

আমার প্রশ্ন শুনে সে একটু লজ্জা পেল বোধহয়। লাজুক গলায় বললো- 'ঠিক ওইরকম কিছু না। মাঝে মাঝে টক শো না স্টার জলসার সিরিয়াল এটা নিয়ে বাধলে রিমোট ছুড়ে মারে!'

আমি গম্ভীর গলায় বললাম, তাহলেই বোঝ! একদিন হয়তো দেখা যাবে তোকে ছুড়ে মারার জন্য গিন্নি টিভি রিমোট খুঁজে পাচ্ছেনা, ওই দিকে ধর গিন্নির মেজাজও সেদিন একটু বেশীই চটে গেছে, ছুড়ে মারার কিছু খুঁজে না পেয়ে গিন্নি যদি আস্ত একটা ফুলের টব এনে তোর মুখ বরাবর ছুঁড়ে মারে তবে কি হবে ভেবে দেখেছিস?

...সিদ্দিকুরকে দেখ। টবের আঘাতে বেচারার একটা চোখ একদম গেছে, আরেকটা যায় যায় করছে। আইজিপি স্যার বলছে, ফুলের টব থেকে নিরাপদ থাকুন।

বক্তব্য শেষ করে আমি আরাম করে চায়ে চুমুক দিলাম। আড়চোখে তাকিয়ে দেখলাম বন্ধুর চেহারা ঝুলে গেছে। এসময় ভাবী এসে যোগ দিল। 'কি ব্যাপার দুই বন্ধু মিলে কি গুরুত্বপূর্ণ আলাপ হচ্ছে? সাহেবের মুখ দেখি প্যাঁচার মত হয়ে আছে'

বন্ধু কিছু বলার জন্যে মুখ খুলতে যাবে, আমি থাকে থামিয়ে চটজলদি ভাবীকে বললাম, ভাবী আমার খুবই জরুরী একটা কাজ পড়েছে। আমি এখন আসি?

বন্ধু এবং বন্ধুপত্নীকে বিস্মিত করে দিয়ে আমি হনহন করে হাঁটা ধরলাম।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:০০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×