somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক্সপার্টদের মত আপনিও গুগল সার্চিং করুন

১৬ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন পূর্বে এই বিষয় নিয়ে একটি পোস্ট করেছিলাম। কিন্তু কিভাবে যেন তা ডিলেট হয়ে যায়। তাই আরো তথ্য যোগ করে লেখাটি আবারো পোস্ট করলাম।



আমরা সবাই কোন তথ্য খোঁজার জন্য গুগলকে ব্যবহার করি। গুগল মামার কাছে আমরা যেকোন কিছুই নিঃসঙ্কোচে চাইতে পারি, উনি তা আমাদের সামনে সাথে সাথেই হাজির করবেন। তবে গুগল মামাকে সঠিক ভাবে বুজাতে হবে আমরা আসলে কি চাচ্ছি। না হলে শুদু শুদু সময় নষ্ট হবে, আর আমরা ও আমাদের কাঙ্খিত জিনিস পাবো না। আসুন তাহলে জেনে নেই গুগলে তথ্য খোঁজার সঠিক উপায়।

আপনার পছন্দের সাইটের মত আরো ওয়েব সাইট খুঁজে পেতেঃ
ধরুন প্রিয় কোন সাইটে বাংলা খুজছেন কিন্তু পেলেন না, সেক্ষেত্রে এমন আর একটি সাইট খোজার প্রয়োজন হল যেটা আপনার প্রিয় সাইটের এর মত টিউটোরিয়াল শেয়ার করে, তাহলে পরিচিত সাইটটির আগে লিখুন related: যেমনঃ related:prothom-alo.com লিখে সার্চ দিলে গুগল বাংলাদেশের অন্যান্য অনলাইন নিউজপেপার সাইটের সার্চ রেজাল্ট দেবে।

কোন নির্দিষ্ট শব্দের সমার্থক শব্দ দরকার?
গুগলে নির্দিষ্ট শব্দের আগে (~) টিলড চিহ্নটি বসিয়ে সার্চ দিলে সমার্থক শব্দ পেয়ে যাবেন। যেমনঃ ~gorgeous লিখে সার্চ দিয়ে দেখুন তো, কতগুলো সিনোনিম খুজে পাওয়া যায়।

কোন কিছুর সংজ্ঞা ও বিস্তারিত পেতেঃ
আপনি যদি কোন কিছুর সংজ্ঞা পেতে চান তবে কোলন দিয়ে লিখুন-
define:plethora,
define:MBBS

নির্দিষ্ট শহরের আবহাওয়া সম্পর্কে জানতে চাইলেঃ
weather: এর পরে শহরের নাম লিখুন। যেমন weather Dhaka

নির্দিষ্ট শহরের সূর্যোদয় ও সূর্যাস্তের সময় জানতেঃ
আবহাওয়ার মত একই ভাবে sunrise বা sunset শব্দের সাথে প্রসিদ্ধ শহরের নাম লিখে সার্চ দিলে ঐ শহরের সূর্যোদয় ও সূর্যাস্তের সময় জানা যাবে।

সুনির্দিষ্ট ফাইল টাইপঃ
ফাইলের ধরন সুনির্দিষ্ট করে দেওয়া সম্ভব গুগল সার্চে। যেমন: আপনি কোন পিডিএফ ফাইল খুজছেন, তাহলে যেটা খুজতে চান সেটা লিখে তারপর filetype:pdf লিখলে ফলাফলে সব পিডিএফ ফাইল দেখা যাবে। একইভাবে .exe (সফটওয়্যার)
.ppt (পাওয়ার পয়েন্ট ফাইল), .doc (মাইক্রোসফট ওয়ার্ড ফাইল), .swf (ফ্ল্যাশ প্লেয়ার ফাইল) .mp4 সহ আরো অনেক ধরনের ফাইলের ধরন নির্দিষ্ট করে দেওয়া সম্ভব।

প্রোডাক্ট কি অথবা সিরিয়াল কি খুজে পেতেঃ
কোন সফটওয়্যারের প্রোডাক্ট কি অথবা সিরিয়াল কি খুজে পেতে চাইলে সফটওয়্যারের নামের সাথে লিখুন 94fbr/ product key/ serial key

ক্রেক ও কিজেন সার্চ
অনেক সময় সফটয়্যারের সিরিয়াল কী খুজেই পাওয়া যায় না । তখন ক্রেক বা কিজেনের প্রয়োজন পড়ে । গুগোল সার্চ দিয়ে ক্রেক বা কিজেনও খুঁজে পাওয়া যায় খুব সহজ ও সাধারন পদ্ধতি অনুসরন করে ।
এজন্য প্রথমে যে সফটয়্যারের ক্রেক প্রয়োজন তার নাম লিখে স্পেস FBR94 কোডটি লিখতে হবে। যেমন avast এর ক্রেক খুঁজার জন্য লিখতে হবে: avast FBR94

এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার তুলনা করতেঃ
২টি মুদ্রার মাঝে in অথবা to লিখুন। যেমন-
USD to BDT
KWD in USD

নির্দিষ্ট সাইট থেকে তথ্য খোঁজাঃ
আপনি কোন নির্দিষ্ট ওয়েব সাইট থেকে কোন তথ্য পেতে চাইলে যে তথ্য পেতে চান তা লিখার পর লিখুন site: তারপর ওয়েব সাইটের নাম লিখুন। যেমন- রম্য site:somewhereinblog.net

গুগল কনভার্টারঃ
গুগল দিয়ে এক ইউনিট থেকে অন্য ইউনিটে কনভার্ট ও করা যাবে। যেমন-
mile in kilometer
meter to feet

ক্যালকুলেটরঃ
জটপট একটা হিসাব করে ফেলতে চান? তাহলে গুগলকে ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করুন।
উদাহরনঃ 13 * 2.5
85-42

এডভান্স সার্চ:
গুগলে অনেক সময় কোনো কিছু সার্চ দিলে উপযুক্ত রেজাল্ট পাওয়া যায় না । সেসব ক্ষেত্রে গুগলের সার্চ বক্সের পাশেই ছোট করে লেখা Advanced Search এ ক্লিক করে সার্চকে নিয়ন্ত্রিত করে প্রয়োজনীয় ফলাফল পাওয়া যায়।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:২৪
১০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকার কাকগুলো গেলো কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১০


স্কটল্যান্ড থেকে ২০২৪ সালে ফিরে আসার পর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছি। সকালের শব্দটা যেন অন্যরকম হয়ে গেছে। আমার বার্ডওয়াচার বন্ধুরা বছরের পর বছর ধরে সতর্ক করে... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×