সিনেমার থ্রিলার জনরাটাকে তামিল বা মালায়ামরা সম্পূর্ন অন্য এক লেভেলে নিয়ে গেছে এটা তামিল সিনেমা যারা নিয়মিত দেখেন তারা স্বীকার করতে বাধ্য হবেন। একটার পর একটা ব্লকবাস্টার টুইস্ট ভর্তি থ্রিলার তারা বানিয়েই যাচ্ছে। এই লিস্টে সর্বশেষ সংযোজন Thani Oruvan। A thriller with a true meaning and less illogical stuffs.
সিনেমার ব্যাপারে কিছু বলার আগে এর IMDB রেটিং আপনার মাথা নষ্ট করে দেবে ! ট্রাস্ট মি এটার রেটিং 9.1 এবং আপনি দেখার পর কোনভাবেই এটাকে ৮ এর কম দিতে পারবেন না !
সিনেমাটা ভাল লাগার অন্যতম কারন এর দুর্দান্ত দ্রুতগতির বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ন প্লট এবং অসম্ভব সুন্দর সাঊন্ডট্র্যাক। ভাল এবং মন্দের যুদ্ধে বেশিরভাগ সিনেমাতেই ভালকে জয়ী দেখানো হলেও অনেক সময় স্টোরির কারনে ভিলেনও নায়ককে ছাপিয়ে প্রধান চরিত্র হয়ে উঠে। এই মুভিতেও শেষ পর্যন্ত নায়ককেও জয়ী দেখানো হয়েছে কিন্তু ভিলেনও হার মানেনি !
গল্পের প্রধান চরিত্র দুজন। একজন মাত্র ১৫ বছর বয়স থেকে শূন্য থেকে একইসাথে ব্যবসা, রাজনীতি এবং অপরাধ জগতের সাফল্যের শিখরে উঠে আসেন তার প্রখর কুটিল বুদ্ধি দিয়ে।ও হ্যা, উনি আবার একজন সায়েন্টিস্ট হিসেবে পদ্মশ্রী পুরস্কারও অর্জন করে ফেলেছেন। Siddharth Abhimanyu চরিত্রে Arvind Swamy সোজাকথায় ফাটিয়ে দিয়েছেন।
আরেকজন পুলিশ অফিসার, যে পুলিশ সার্ভিসেই যোগ দেয় গন্ডির বাইরে নিজস্ব উপায়ে দেশের সবচেয়ে খারাপ দুষ্টের দমন করার জন্য। সাথে যোগ দেয় বন্ধুস্থানীয় আরো কয়েকজন পুলিশ অফিসার। IPS Mitran চরিত্রে ছিলেন Jeyam Ravi.
দুই প্রধান ক্যারেক্টারের একজনকে আরেকজনের বুদ্ধির খেলায় পরাস্থ করার চেষ্টার মধ্য দিয়ে মুভি এগিয়ে যায়। ২ ঘন্টা ৩৭ মিনিট রানটাইমের মুভিটি রিলিজ পেয়েছে ২৮ আগস্ট। ৩ মিলিয়ন USD বাজেটের এই মুভি এখন পর্যন্ত আয় ১৬ মিলিয়ন USD ! মুভিটির ইংলিশ সাবটাইটেলসহ তামিল ডিভিডিরিপ টরেন্টে খুঁজলেই পাবেন। এখনো হিন্দি ডাবড বের হয়নি।
হ্যাপী ওয়াচিং !

সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



