somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের মুস্তাফিজের ১ বছরপূর্তি !

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কি দারুনভাবেই না কাটল ১ টা বছর !২৪ এপ্রিল ২০১৫। মুস্তাফিজ- যারা আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছিল ঠিক আজকের দিনটাতে। পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে। ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়ে পাকিস্তান যখন দিশেহারা তখন একমাত্র ট-টুয়েন্টিতে আনকোরা মুস্তাফিজুর রহমান নামক এক বাঁহাতি পেসারকে নামিয়ে দিল বাংলাদেশ টিম। বলও তুলে দিল ম্যাচের প্রথম ওভারেই ! মাশরাফি টিমে থাকলে যেখানে ইনিংসের প্রথম ওভার করাটা অলিখিত নিয়ম , সেখানে এই প্রথম ব্যতয় ঘটল। আর আস্থার সেকি প্রতিদান দিলেন ১৯ বছরের মুস্তাফিজ ! ৪ ওভার পুরো বল করলেন। ২০ রান দিয়ে ২ উইকেট । উইকেট ২টা শহিদ আফ্রিদি আর মোহাম্মদ হাফিজ নামক দুই নামকরা ব্যাটসম্যান এর। উল্লেখযোগ্য ব্যাপার হল ৪ ওভারে ডট বল ছিলো ১৬ টা !

সেই যে শুরু হল পথচলা।
এরপরের ভারত সিরিজে ওয়ানডে অভিষেক। রুপকথাকেও হার মানায় যে অভিষেক। গল্পগুলো সবার জানা। অভাবনীয় কান্ডকারখানায় পৃথিবীর তাবত নামী-দামী ব্যাটসম্যানকে কাঁপিয়ে চলছেন এখন পর্যন্ত। ১ বছরে তার অর্জন কি কি চলুন দেখে নিইঃ-
১। ১০ বোলার হিসেবে অভিষেকে ৫ উইকেট।
২। ওয়ানডেতে ১ম ২ ম্যাচে ১১ উইকেট। ইতিহাসের একমাত্র বোলার হিসেবে এই রেকর্ডের অধিকারী।
৩। ২য় বোলার হিসেবে প্রথম ২ ম্যাচেই কমপক্ষে ৫ উইকেট।
৪। ৪র্থ প্লেয়ার হিসেবে প্রথম ২ ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ।
৫। ১ম প্লেয়ার হিসেবে ওয়ানডে ও টেস্ট অভিষেক ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ।

বিশ্বকাপ ছিল তার প্রথম বিদেশ সফর এবং আইসিসির কোন টুর্নামেন্টে প্রথম খেলা। সেটাতেও সফল। নিউজল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিলেন ২২ রানে যেটা এবারের বিশ্বকাপের সেরা বোলিং !

এরপর আসলেন আইপিএল এ। এখনো প্ররযন্ত সবাইকে বিমোহিত করে চলেছেন ম্যাজিকাল মুস্তাফিজ। ক্যারিয়ারের ১ বছর পার হবার ঠিক আগের দিনটাতে এবারের আইপিএল এ সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং উপহার দিলেন।

তার জন্য ডেভিড ওয়ার্নার, টম মুডি, লক্ষণরা বাংলায় টুইট দেয় !

হায়দারাবাদ টিম স্পেশাল ম্যানেজার নিয়োগ দেয় যে কিনা বাংগালী মুসলমান শুধু মুস্তাফিজের দেখভালের জন্য !

তামিমকে ইংরেজি নিয়ে প্রশ্ন তুলা রমিজ রাজা মুস্তাফিজকে বাংলায় কিছু বলতে বলে !
মুসটাফিজের মুখে এই কথাটা কি অদ্ভুত মিষ্টিই না লাগে শুনতে "No problem bowling........ problem speaking & batting" :) :D B-)

মুস্তাফিজ, তোমাকে ব্যাটিং আর ভাষা নিয়ে চিন্তা করতে হবে না। বলই তোমার হয়ে সমস্ত কথা বলবে ............।

এবং সবাই বলে ".....the story of the innings was Mustafizur Rahman's spell. Everyone knows what's coming, but no one seems to know how to negotiate him."

আজকের ম্যাচের পুরো ওভার দেখতে পারেন এখানে

দেখুন আজকের ম্যাচের পুরষ্কার বিতরনীতে প্রথম একমাত্র প্লেয়ার হিসেবে আইপিএলে বাংলায় কথা বলা মুস্তাফিজকে!


মুস্তাফিজ The Fizz নামে পরিচিত এই বিস্ময়বালক আগামীতে আমাদের আরো অনেক অনেক কিছু উপহার দেবে আশা রাখি। তার মধ্যে একটা অবশ্যই বিশ্বকাপ !

শুভ হোক পথচলা !
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ সকাল ১০:৪০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×