আমি বিষণ্ণ বালক আর কত বিষণ্ণ হব!
০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারত, তুমি একবার ভেবে দেখ চীন সিমান্তে প্রতি মাসে ২-৩ জন ভারতীয় নাগরিককে গুলি করে মেরে ফেলা হচ্ছে। পারতে তুমি সহ্য করতে? দেখ কতটা অসহায় আমরা , আমাদেরকে সহ্য করতে হয়।
হে মহান ভারত, তোমার সমীপে আজ তাই আমাদের এই ক্ষুদ্র স্তুতি , তুমি ভাল থেকো আমাদের রক্তস্নাত হয়ে, তুমি বেড়ে ওঠ আমাদের শোষণ করে।
ভারত মোদের খুব যে দিল
বেশ যে দিল,
আশার চেয়ে অধিক দিল
দুহাত মোদের ভরিয়ে দিল।
যুদ্ধ করার মন্ত্র দিল,
যুদ্ধকালীন অস্ত্র দিল
ওসমানীরে ঘুরতে দিল
অরোরারে কলম দিল।
পাকবাহিনী খেদাই দিল
ট্যাঙ্কগুলো সব রেখে দিল।
খাদ্য দিল, বস্ত্র দিল
ফারাক্কাতে বাঁধটা দিল
চুয়াত্তরের মঙ্গা দিল।
পঁচাত্তরের আগস্ট দিল
পিতাকে মোর শুইয়ে দিল।
এক নায়কের শাসন দিল
বেহায়াকেও মদদ দিল।
বিজলি দিল পানি দিল
পেঁয়াজ দিল চিনি দিল,
মদ হিরোইন তাও দিল।
হাসিনাকে বাতাস দিল
খালেদাকে ইস্যু দিল
তিস্তাতেও বাঁধটা দিল
ন্যায্য হিস্যার ওয়াদা দিল
মমতারেও চেতিয়ে দিল
তিস্তা চুক্তি ভেস্তে দিল।
সর্বোপরি সর্বদাতা,
টিপাইমুখে বাঁধটা দিল।
ভারত মোদের এতই দিল,
বিনিময়ে কিই বা নিল????
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন