somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হয়ৎ ছোট দুইটি বিচ্ছিন্ন করুণ ঘটনা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন লিখি না। প্রায় বাদ দিয়ে দিয়ছি। এটাও সেরকম কোন লেখা না, শুধু দুইটি সত্যি ঘটনা শেয়ার করছি।

বেশ কিছুদিন আগে ধানমন্ডি ১২/এ এর স্টার কাবাবে এক ফ্রেন্ডকে নিয়ে খাচ্ছিলাম সন্ধ্যার দিকে। খাওয়া প্রায় শেষের দিকে একটা পিচ্চি মেয়ে এসে বলল খাবার পরের যে উচ্ছিষ্টগুলো থাকে সেগুলো সে নিতে পারে কিনা। প্রথমে বুঝি নি কারন সেখানে শুধুই মুরগির হাড়গোড় ছিল। পরে বললাম নিয়ে যা। দেখলাম সে সেগুলা যত্ন করে নিয়ে তার চেয়েও এক পিচ্চি ছেলেকে খাওয়ায় দিল। মেয়েটার বয়স বড়জোর ৬/৭ হবে আর ছেলেটা এখনো হাটতে শেখে নি। বুঝতে পারলাম সম্ভবত তার ভাই হবে। ভেবেছিলাম আমাদের খাওয়া শেষ করে ওদেরকে ৫০ বা ১০০ টাকা দিব। এতে তাদের বেশি কিছু হবে না কিন্তু একবেলা তো খেতে পারবে। কিন্তু পরে আর তাদেরকে পেলাম না। এখন স্টার কাবাবে যতবার যাই ওদেরকে খুঁজি, কিন্তু আর পাই নি।

দ্বিতীয় ঘটনা ঘটল আজকে। ভার্সিটিতে ক্লাস শেষ করে বাসায় আসছি, দেখলাম এক বয়স্ক মহিলা ধানমন্ডি ১৯ এর রাস্তার পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর দূর্বল গলায় বলছে, "অঅঅঅঅ বইন, কেউ দুইডা ভাত দেন না........." উল্লেক্ষ আশে পাশে অনেক ফ্ল্যাট বাড়ি এবং জায়গাটাও গরিব এলাকা না। অনেক মানুষ আশপাশ দিয়ে যাচ্ছে কিন্তু ওই বয়স্ক মহিলা যিনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, উনার করুণ গলার সুর কারো কানে ঢুকছে না। আমার অনেক ইচ্ছা ছিল উনাকে কিছু সাহায্য করার। অন্যান্য দিন হলে পারতাম কিন্তু বেছে বেছে আজকেই আমার কাছে টাকা ছিল না।

আমার প্রশ্ন হল, আমি যে কারো মতনই একজন সাধারন মানুষ, আমার চোখে এসব ঘটনা পড়ে, কিন্তু আর কারোর চোখেই কি পড়ে না? যেখানে একজন মায়ের চেয়ে বেশি বয়স্ক বাসার নিচে দাঁড়িয়ে একটু ভাতের জন্য হাহাকার করছে সেখানে অনেকেই যাচ্ছে পিজ্জাহাটে ডেট করতে। সেটা যাক, কিন্তু পিজ্জাহাটের ১২৫ টাকার ১ গ্লাস ড্রিঙ্কস থেকে ৫০টাকা দিলেও তো একজন অভুক্ত মানুষ একবেলা আরাম করে খেতে পারত......

দুঃখিত আজকাল কেউ এধরনের লেখা লেখা না। আমিও লিখি না। কিন্তু আজকে আমার মন্টা সত্যি অনেক খারাপ /:) /:) /:)

P.S. ছোট একটি ভিডিও শেয়ার করলাম। ২০১২ সালের ২৫ ডিসেম্বরে প্যারিসে অল্প কয়েকজন মিলে গৃহহীনদের সাহায্য করে। সেটা বেশি কিছু নয়, সামান্য। যে যেভাবে পারে, সাহায্য করেছে। I wish I could do the same http://www.youtube.com/watch?v=DscDL6QbZIU (watch it from 16:30 to the end)
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×