somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

টেক ব্লগার
টেকনোলজি ভালোবাসি ছোট বেলা থেকে। কম্পিউটারের সাথে পরিচয় ১৯৯৯ এর দিকে, যদিও ঘরে কম্পিউটার এসেছে ২০০১ সালে। বহু কিছু শিখেছি, বহু কিছু শিখিয়েছি। আগে এক সময় টেকনোলজি নিয়ে ব্লগিং করতাম; মধ্যেখানে নিজের সাইটটা বাদ দেওয়াতে আর করা হতো না।nnভাবছি আবার শুরু করলে

ফ্রির দুনিয়া - পার্ট ০১ - ছবি, ভিডিও, ভিডিও টেম্প্লেট ও ডিজাইন

২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



Photo by Shuttergames on Unsplash

অনলাইনে অনেক কিছুই ফ্রিতে মিলে। যদিও আমরা অনেকেই ফ্রি জিনিষের সন্ধান জানি না দেখে অবৈধ্য উপায়ে জিনিষপত্র ব্যবহার করি।

যেমন ধরেন অফিস প্রোগ্রাম (এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি) গুলি আমরা অবৈধ্য ভাবেই ব্যবহার করি। আমি একটি সিরিজ লেখার চেষ্টা করছি। এখানে আমি আপনাদের জানাবো বিভিন্ন বৈধ্য কিন্তু ফ্রিতে পাওয়া যায় এমন সব জিনিষের কথা।

আজকের পর্ব "ছবি, ভিডিও, ভিডিও টেম্প্লেট ও ডিজাইন"

ডিজিটাল দুনিয়ায় ছবির প্রয়োজন অনেক। বিজ্ঞাপন বানাতে, লেখার দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে ইত্যাদি ইত্যাদি কাজে আমাদের ছবির দরকার হয়। আবার একই সব কারণেই আমাদের ডিজাইনও দরকার হয়। গুগলে সার্চ দিলে সাধারণত যা পাওয়া যায়, তা পেইড। অর্থাৎ আপনাকে একটা কাজের জন্য কাড়িকাড়ি ডলার খরচ করে কিনতে হবে।

অনেকেই অবশ্য এই খরচ এড়াতে পেইড ছবিগুলি গুগল থেকে সেভ করে চালিয়ে দেয়। আপনি হয়ত অনেক জায়গাতেই নিচের ছবির মত জল ছাপ দেখেছেনঃ



কিন্তু আসলে এই ছবি গুলি, বা গুগল করলেই যে ছবি গুলি পাওয়া যায়, তার অধিকাংশই না কিনে বা না পারমিশন নিয়ে ব্যবহার বৈধ্য নয়।

আয়নাবাজি সিনেমার কতা মনে আছে? ঐ সিনেমা বাইরে আসার পর পাইরেসি নিয়ে সে কি এক কান্নাকাটি অবস্থা! সিনেমার পরিচালক, পরিবেশক, ভক্ত সবাই পাইরেসি নিয়ে গালি দিয়ে দুনিয়া অন্ধকার করে ফেলল; কিন্তু কেউ পয়েন্ট আউট করলো না যে ঐ সিনেমার ট্রেইলার থেকে গানের প্রচারের অনেক জায়গায় পাইরেসি করা হয়েছে। স্যাম্পল চান? Duniya দুনিয়া || Aynabaji Movie || Chirkutt লিখে সার্চ দিন ইউটিউবে। 12 Sept 2016 তারিখে আপলোড করা ঐ গানের শুরুতেই দেখবেন একটা লোগো এনিমেশন দেখানো হয়েছে। সাউন্ড একটু বাড়ালেই ১/২ সেকেন্ডের মাথায় শুনবেন "অডিও জঙ্গল" শব্দটি। এই সাউন্ডটা মূলত অডিও জঙ্গল নামের সাইট থেকে মেরে দেওয়া হয়েছে; কারণ কেনা হলে ঐ "অডিও জঙ্গল" কথাটা থাকতো না।

যাই হোক। এমন সব অবৈধ্য পন্থার থেকে সরে এসে আপনি চাইলেই ফ্রিতে ছবি ও ডিজাইন পেতে পারেন। তার কিছু ওয়েব সাইটের লিংক দিচ্ছিঃ

১। আনস্প্লাসঃ এখানে প্রচুর ছবি পাবেন। ব্যবহার ফ্রি। শুধু যেখানে ব্যবহার করবেন, তাদের ক্রেডিট দিতে হবে। (https://unsplash.com/)

২। ফ্রি পিকঃ এখানে পাবেন ছবি, পিএসডি ফাইল (ফটোশপের জন্য), এআই (ইলাস্ট্রেটরের জন্য)। তাদের ক্রেডিট দিতে হবে।

৩। মোশন এ্যারেঃ এখানে পাবেন আফটারইফেক্টস, প্রিমিয়াম রাস, প্রিমিয়াম প্রো, ফাইনাল কাট ইত্যাদির জন্য ফ্রি টেম্প্লেট। তাদের ক্রেডিট দিতে হবে।

৪। পিক্সেলসঃ লয়ালটি ফ্রি স্টক ভিডিও লাইব্রেরী

৫। গ্রেডিয়েন্টঃ আপনার ডিজাইনের জন্য গ্রেডিয়েন্ট কালার খুঁজছেন? এখানে দুর্দান্ত সব কম্বিনেশন পাবেন। ফ্রিতে!

আজ এ পর্যন্ত। আরও ফ্রি আইটেম, ফ্রি সফটওয়্যার, ফ্রি টিপস নিয়ে হাজির হবো সামনে। ইন শা আল্লাহ।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ১:২৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

সুরের বাঁধনে গড়া মানুষের মন

লিখেছেন খায়রুল আহসান, ০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৮

সঙ্গীতের কোন ধারাতেই আমার কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। অনেক ছোটবেলায় আম্মা আমাদেরকে কিছু কিছু কবিতা সুর করে মুখস্থ শোনাতেন। আমরা সেগুলো শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। এখনও সেসব সুর করে গাওয়া... ...বাকিটুকু পড়ুন

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

ইমেজ আপলোড ব্লক করে রেখেছে বিধায় এই ব্যবস্থায়

বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি জটিল প্রশ্ন সামনে এসেছ- আইন কি তার স্বাভাবিক গতিতে চলছে, নাকি... ...বাকিটুকু পড়ুন

নারীর ক্ষমতায়নের নামে বাঙালিকে স্রেফ টুপি পরানো হয়েছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৪৩


বাংলাদেশে চেয়ার একটি আধ্যাত্মিক বস্তু। শুধু বসার জন্য নয়, এটি পরিচয়ের প্রমাণ, অস্তিত্বের স্বীকৃতি, এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের চূড়ান্ত অর্জন। গাড়ি থাকুক না থাকুক, বেতন আসুক না আসুক,... ...বাকিটুকু পড়ুন

×