somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

টেক ব্লগার
টেকনোলজি ভালোবাসি ছোট বেলা থেকে। কম্পিউটারের সাথে পরিচয় ১৯৯৯ এর দিকে, যদিও ঘরে কম্পিউটার এসেছে ২০০১ সালে। বহু কিছু শিখেছি, বহু কিছু শিখিয়েছি। আগে এক সময় টেকনোলজি নিয়ে ব্লগিং করতাম; মধ্যেখানে নিজের সাইটটা বাদ দেওয়াতে আর করা হতো না।nnভাবছি আবার শুরু করলে

Windows 7 থেকে 11 পর্যন্ত যে সব সর্টকাট আপনাকে করবে স্মার্ট ইউজার! (পর্ব ০১)

২৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উইন্ডোজ কম্পিউটার ব্যবহারের অন্যতম শান্তি হচ্ছে বিভিন্ন সর্টকাট। ম্যাক ওএস এ যেখানে মাউস ছাড়া গতি নাই; সেখানে উইন্ডোজে এত এত পরিমানে সর্টকাট যে একটু প্রাক্টিস করলেই আপনার কাজের গতি বাড়িয়ে নিতে পারবেন। ইন্টারনেটে গাদি গাদি সর্টকাট পাবেন। এত এত সর্টকাট পাবেন, যা মনে রাখার কোন সর্টকাট নাই।



তাই আমি আপনাকে ছোট ছোট পোষ্টে, ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ সর্টকাট দিবো, যাতে আপনি সহজেই আয়ত্ব করতে পারেন। চলেন তাহলে শুরু করা যাক।

এপ্লিকেশন সর্টকাটঃ
এই সর্টকাট আসবার পর থেকে আমাকে উইন্ডোজ ব্যবহারের জন্য দ্বিতীয় কোন কারণ দেওয়া লাগেনি। মূলত উইন্ডোজ ৭ থেকে এটি এসেছে। এটি ব্যবহার করে আপনি আপনার নিত্যপ্রয়োজনীয় সফটওয়্যার গুলি কোন ক্লিক ছাড়াই, কিবোর্ডে মাত্র ২টা বাটন চেপে ওপেন করতে পারবেন।



ধাপে ধাপে আগানঃ
১। আপনার প্রয়োজনীয় সফটওয়্যারটি ওপেন করুন।
২। উপরের ছবিতে যেমন দেখা যাচ্ছে, এটাকে টাস্কবার বলে। আপনার ওপেন হওয়া সফটওয়্যারের উপরে রাইট ক্লিক করুন। এবং Pin to Taskbar এ ক্লিক করুন।
৩। এতে করে আপনি সফটওয়্যারটি বন্ধ করলেও টাস্কবারে ওটি থেকে যাবে, এবং যে কোন সময় চাইলে এক ক্লিকেই ওপেন করতে পারবেন। ওহ, আমি বলেছিলাম ক্লিক ছাড়া ওপেনের কথা। সেদিকেই যাচ্ছি।
৪। এবার ২ নং এর মত করে আপনার দরকারী সফটওয়্যার গুলি এক এক করে ওপেন করে পিন করুন। মাথায় রাখবেন, ১০টি পর্যন্ত আপনি সর্টকাট এর মাধ্যমে ওপেন করতে পারবেন।
৫। এবার টাস্কবারের যে কোন ফাঁকা স্থানে রাইট ক্লিক করে Lock Taskbar এর সামনে থাকা টিকটি উঠিয়ে দিন যদি আগে থেকেই টিক ওঠানো থাকে, তাহলে এই স্টেপের দরকার নাই।


৬। এবার আপনার পিন করা সফটওয়্যার গুলির আইকনের উপরে ক্লিক করে টেনে টুনে দেখেন। দেখবেন এদিক ওদিক সরানো যায়। এদের সিরিয়ালি সাজান। যেটাকে সবথেকে বেশী দরকার, সেটাকে একদম বাম দিকে টেনে এসে প্রথমে রাখুন, এভাবে দ্বিতীয়, তৃতীয় ......
৭। কাজ শেষ। এবার চাইলে আগের মত টাস্কবার লক করতে পারেন।

তাহলে কিভাবে দুইটা বাটন চেপে খুলবো?
এবার কিবোর্ডের উইন্ডোজ বাটন বা স্টার্ট বাটন (নিচের ছবির মত) চেপে ধরে কিবোর্ডে ১, ২, ৩, ইত্যাদি চেপে দেখুন।



একদম প্রথমে যে সফটওয়্যারটি রেখেছেন, সেটা WIN Key + ১ এ; দ্বিতীয়তে যেটা রেখেছেন সেটা WIN Key + ২ এ........ এভাবে ওপেন হবে। এভাবে ১-৯ এবং ০ সহ মোট ১০টি সফটওয়্যার আপনি রাখতে ও খুলতে পারবেন।

আশাকরি টিপসটি অনেকেরই কাজে দিবে। বিশেষ করে যারা সারাদিন অফিসে বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করেন, তাদের জন্যতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী একটি টিপস হবে বলেই আশাকরছি।

আমার টেকব্লগ পড়বার জন্য ধন্যবাদ।

চরম সহজ কিন্তু অথ্যা
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

সুরের বাঁধনে গড়া মানুষের মন

লিখেছেন খায়রুল আহসান, ০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৮

সঙ্গীতের কোন ধারাতেই আমার কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। অনেক ছোটবেলায় আম্মা আমাদেরকে কিছু কিছু কবিতা সুর করে মুখস্থ শোনাতেন। আমরা সেগুলো শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। এখনও সেসব সুর করে গাওয়া... ...বাকিটুকু পড়ুন

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

ইমেজ আপলোড ব্লক করে রেখেছে বিধায় এই ব্যবস্থায়

বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি জটিল প্রশ্ন সামনে এসেছ- আইন কি তার স্বাভাবিক গতিতে চলছে, নাকি... ...বাকিটুকু পড়ুন

নারীর ক্ষমতায়নের নামে বাঙালিকে স্রেফ টুপি পরানো হয়েছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৪৩


বাংলাদেশে চেয়ার একটি আধ্যাত্মিক বস্তু। শুধু বসার জন্য নয়, এটি পরিচয়ের প্রমাণ, অস্তিত্বের স্বীকৃতি, এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের চূড়ান্ত অর্জন। গাড়ি থাকুক না থাকুক, বেতন আসুক না আসুক,... ...বাকিটুকু পড়ুন

×