somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

টেক ব্লগার
টেকনোলজি ভালোবাসি ছোট বেলা থেকে। কম্পিউটারের সাথে পরিচয় ১৯৯৯ এর দিকে, যদিও ঘরে কম্পিউটার এসেছে ২০০১ সালে। বহু কিছু শিখেছি, বহু কিছু শিখিয়েছি। আগে এক সময় টেকনোলজি নিয়ে ব্লগিং করতাম; মধ্যেখানে নিজের সাইটটা বাদ দেওয়াতে আর করা হতো না।nnভাবছি আবার শুরু করলে

মাউসের স্ক্রোল হুইলের ব্যবহার

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কম্পিউটারে মাউসের ব্যবহার প্রচুর। সাধারণত মাউসে দুইটি বাটন এবং একটি স্ক্রোল হুইল থাকে। আজকে আমরা এই স্ক্রোল হুইলের কয়েকটা কাজ দেখবো।



কাজ ১ঃ স্ক্রোল
এইটা সবাই জানেন। পেজ উপরে নিচে উঠা নামা করাতে এটা ব্যবহার হয়।

কাজ ২ঃ অটো স্ক্রোল
ধরেন আপনি কোন একটি লেখা পড়ছেন, এবং লেখাটি বেশ বড়, আপনাকে বার বার স্ক্রোল করে করে পড়তে হচ্ছে। এই বিরক্তিকর অবস্থা থেকে বের হতে পারেন স্ক্রোল হুইল দিয়েই।

লেখার মাঝে স্ক্রোল হুইলটি সাধারণ মাউস বাটনের মত ক্লিক করুন। দেখবেন নিচের মত একটা সিম্বল আসবে। ক্ষেত্র বিশেষে চার দিকের সিম্বল না এসে উপর নিচের সিম্বল আসবে।



এবার ধীরে ধীরে মাউস উপরে উঠান বা নিচে নামান, স্ক্রোল করবেন না, শুধু উপরে উঠাবেন বা নিচে নামাবেন। দেখবেন লেখাও সাথে সাথে স্ক্রোল হচ্ছে। আপনি যত উপরে উঠাবেন, বা যত নিচে নামাবেন, স্ক্রোলের স্পিডও তত বাড়বে। তো, সেট করুন আপনার নিজের স্পিড, আর মাউস ছেড়ে রেখেই পড়তে থাকুন।

কাজ ৩ঃ ব্রাউজার ট্যাব বন্ধ করা।
প্রায়সই আমাদের ব্রাউজারের একাধিক ট্যাব খুলতে হয়। ট্যাব বন্ধ করবার জন্য সাধারণত আমরা প্রতি ট্যাবের কোনায় থাকা ক্রস বাটনে ক্লিক করে বন্ধ করি।

এটা ছাড়াও আপনি যে কোন ট্যাবের উপরে নিয়ে মাউসের স্ক্রোল হুইল ক্লিক করতে পারেন। ট্যাবটি বন্ধ হয়ে যাবে।



কাজ ৪ঃ নতুন ট্যাবে লিংক ওপেন করা
ধরেন আপনি একটা লেখা পড়ছেন, এর ভিতরে রেফরেন্স হিসাবে কোন লিংক আছে। আপনি এই লিংকে ক্লিক করলে হয়ত যে লেখাটা পড়ছেন, সেই পেজেই ঐ ওয়েব সাইট লোড হবে। তাই আপনি চাইলেই কিবোর্ডে Ctrl চেপে রেখে ঐ লিংকে ক্লিক করতে পারেন; বা ঐ লিংকের উপরে রাইট ক্লিক করে Open in new tab এ ক্লিক করতে পারেন।

কিন্তু তার থেকে সহজে, আপনি শুধু ঐ লিংকের উপরে মাউস নিয়ে স্ক্রোল হুইলে চাপ দিতে পারেন। ব্যাস, লিংকটি আলাদা ট্যাবে ওপেন হয়ে যাবে।

কাজ ৫ঃ টেক্সট জুম ইন বা আউট
এক এক ওয়েব সাইটে লেখার সাইজ এক এক রকম হয়। আবার আমাদের অনেকেরই বড় বড় বা ছোট ছোট অক্ষরের লেখা পড়তে ভালো লাগে। তাই প্রায়সই বিভিন্ন ওয়েব সাইটে গিয়ে লেখা পড়তে গিয়ে একটু ঝামেলাই হয়।

তাই, আপনি যে (সাধারণত) কোন ওয়েব সাইটের লেখাকে বড় বা ছোট করে দেখতে চাইলে কিবোর্ডে Ctrl চেপে রেখে মাউস হুইল ঘোরাতে পারেন। দেখবেন এক দিকে ঘোরালে লেখা বড় হয়, অন্য দিকে ঘোরালে লেখা ছোট হয়।

-----------------------------------------
আজকে তাহলে এটুকুই থাকুক। আশাকরি কারও কাজে লাগবে। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

সুরের বাঁধনে গড়া মানুষের মন

লিখেছেন খায়রুল আহসান, ০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৮

সঙ্গীতের কোন ধারাতেই আমার কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। অনেক ছোটবেলায় আম্মা আমাদেরকে কিছু কিছু কবিতা সুর করে মুখস্থ শোনাতেন। আমরা সেগুলো শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। এখনও সেসব সুর করে গাওয়া... ...বাকিটুকু পড়ুন

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

ইমেজ আপলোড ব্লক করে রেখেছে বিধায় এই ব্যবস্থায়

বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি জটিল প্রশ্ন সামনে এসেছ- আইন কি তার স্বাভাবিক গতিতে চলছে, নাকি... ...বাকিটুকু পড়ুন

নারীর ক্ষমতায়নের নামে বাঙালিকে স্রেফ টুপি পরানো হয়েছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৪৩


বাংলাদেশে চেয়ার একটি আধ্যাত্মিক বস্তু। শুধু বসার জন্য নয়, এটি পরিচয়ের প্রমাণ, অস্তিত্বের স্বীকৃতি, এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের চূড়ান্ত অর্জন। গাড়ি থাকুক না থাকুক, বেতন আসুক না আসুক,... ...বাকিটুকু পড়ুন

×