somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

টেক ব্লগার
টেকনোলজি ভালোবাসি ছোট বেলা থেকে। কম্পিউটারের সাথে পরিচয় ১৯৯৯ এর দিকে, যদিও ঘরে কম্পিউটার এসেছে ২০০১ সালে। বহু কিছু শিখেছি, বহু কিছু শিখিয়েছি। আগে এক সময় টেকনোলজি নিয়ে ব্লগিং করতাম; মধ্যেখানে নিজের সাইটটা বাদ দেওয়াতে আর করা হতো না।nnভাবছি আবার শুরু করলে

জিমেইল থেকে পুরাতন বড় বড় এটাচমেন্ট গুলি রিমুভ করুন!

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুগল আমাকে হত্যা করেছে, প্রায় বছর ১০ আগে তসলিমা নাসরিন এই কথা বলে ঘোষণা দিয়েছিলেন যে গুগলের নামে তিনি মামলা করবেন।


অতিরিক্ত স্পেস ব্যবহার করে এক সময় তার একাউন্ট লক হয়ে যায়। আফসোস, আমি এই টিপস ১০ বছর আগে পোষ্ট করি নি, আর তিনি পড়েন নি! পড়লে হয়ত এই বেকায়দায় পড়তে হতো না!

ইমেইলের মাধ্যমে ফাইল আদান-প্রদানের শুরু বেশ অনেক আগেই। গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, ড্রপ বক্সের মত সার্ভিস যখন ছিলো না, তখন ইমেইলের মাধ্যমে ফাইল আদান প্রদানই ছিলো মূল পদ্ধতি। একটা সময় ছিলো, যখন কিছু সফটওয়্যার দিয়ে জিমেইলে থাকা ফাইলকে কম্পিউটারে ড্রাইভ আকারে দেখানো যেতো। সে এক ক্যাচালিয় পদ্ধতি।

সাধারণত দেখা যায় আমরা আজকে যে ফাইল পাঠাচ্ছি, তা কয়েক দিন, কিংবা কয়েক বছরের মধ্যে অপ্রয়োজনীয় হয়ে পড়ে। কিন্তু পিছনে গিয়ে কে আর ফাইল ডিলিট করবে?

জিমেইল যখন শুরু হয়েছিলো, তখন যে কেউ চাইলেই একাউন্ট করতে পারতো না, ইনভাইটেশন লাগতো। তখন খুব সম্ভবত ৭গিগাবাইটের মত জায়গা দিতো। তখন মানুষ মনে করতো, আরেহ, এত জায়গা দিয়ে কি করবো? সেই ৭গিগা বাইট এখন ১৫ গিগাবাইটে এসে দাড়িয়েছে। কিন্তু এখন প্রায় মানুষেরই ১৫গিগাবাইটে হয় না। এই যেমন আমি ২০০গিগাবাইটের প্যাকেজ কিনে নিয়েছি। তাও প্রায় ৭০% শেষ (জিমেইল ও গুগলড্রাইভ সহ)!

আপনার ইমেইলেও যদি এমন অবস্থা হয়ে থাকে, আপনি কিন্তু পুরাতন ও বড় বড় ফাইল ডিলিট করতে পারবেন। বছর খানেক আগে আমি যখন ডিলিট করেছিলাম, একচোটে প্রায় ৮গিগাবাইট ফাইল ক্লিয়ার করতে পেরেছিলাম। এর জন্য আপনাকে খুব ছোট্ট একটা কাজ করতে হবে।

১. জিমেইলে লগইন করুন।
২. সার্চ বক্সে লিখুনঃ has:attachment larger:10MB (এখানে আপনি পছন্দ মত সাইজ লিখতে পারেন), এবং এন্টার প্রেস করুন।

ব্যাস, এবার গুগল আপনাকে আপনার ইমেইলে থাকা ১০মেগাবাইটের বেশী সাইজের এটাচমেন্টওয়ালা ইমেইল গুলি দেখাবে। এবার খুব সাবধানতার সাথে মেইল গুলি দেখুন, আর যদি অপ্রয়োজনীয় হয়, তাহলে ডিলিট করুন।তারপর ট্রাস এ গিয়ে সব ফাইল সিলেক্ট করে ডিলিট করুন।

এভাবে আপনি চাইলে যে কোন সাইজের চাইতে বড় এটাচমেন্ট খুঁজে বের করতে পারবেন।

ঠিক এই পোষ্ট লেখার সময় আমার জিমেইলে আবার সার্চ দিলাম; প্রায় ৮০০ মেগাবাইটের ফাইল পেলাম, যার সব গুলিই এখন অপ্রয়োজনীয়!

Photo by Justin Morgan on Unsplash
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×