প্রিয় মডুরা, CTRL+Z চাপুন প্লিজ ...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
"ইতিবাচক ব্লগিং এর লক্ষ্যে পরিবর্তিত হলো পোস্ট রেটিং সুবিধা"- এ হেডিংয়ে শুরু হওয়া সামুর নতুন আপগ্রেডেশন প্রথম থেকেই আমার কাছে "নেতিবাচক সিদ্ধান্ত" মনে হয়েছিল। ব্লগারদের মতামতের ভিত্তিতে এখন ফেসবুক লাইক বাদ দিয়ে "পছন্দ বোতাম" যোগ করার ঘোষণা করা হয়েছে। ভিন্ন অর্থে "পছন্দ বোতাম"ই আমাদের আগের "+" বাটন।
মাইনাস সংস্কৃতিতে নিরুৎসাহিত করতে এতোটা ঝঞ্ঝাটের প্রয়োজন ছিল কি? ব্যক্তিগতভাবে আমি মাইনাস প্রদানের বিপক্ষে। যার ভাল লাগবে তিনি প্লাস দিতে পারেন। ভালো না লাগলে মাইনাস দিতেই হবে এমনতো কোন বাধ্যবাধকতা নেই। হেডিং পড়লেই বোঝা যায় লেখাটা কোন বিষয় নিয়ে। নিজের ইচ্ছের বিরুদ্ধে অপছন্দের ব্লগে ঢুকে অতি উৎসাহী হয়ে মাইনাস দেবার সময় কোথায়? আর যারা একাধিক নিক থেকে মাইনাস ফ্লাডিং করেন তাদের মাইনাসে কী আসে যায়?
প্লাসের বন্যা বন্ধে আইপি ফিল্টার এবং মাইনাস সংস্কৃতি বদলাতে মাইনাস বাটনটি তুলে দিলেই চলতো। অথবা কমেন্ট করলেই কেবল প্লাস বা মাইনাস দেয়া যাবে এমন বাধ্যবাধকতা নির্ণয় করা যেত।
যাই হোক, পছন্দ বোতাম যোগ করার পর মনে হচ্ছে মডারেটররা নতুন আপগ্রেডেশন আনডু করলেই বোধহয় ভাল হতো। প্রিয় মডুরা, ভেবে দেখবেন কি?
ব্লগ হোক স্বস্তিময়।
ধন্যবাদ।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন
নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)
কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন
ঘোড়ামাছি মৃত্যুঞ্জয়ী সক্রেটিস - যার জন্ম হয়েছিলো সত্যকে পুনর্জীবিত করার জন্যে

প্লেটোর 'অ্যাপোলজি' কোনো সাধারণ ক্ষমা প্রার্থনার দলিল নয় (গ্রিক শব্দ Apologia মানে আত্মপক্ষ সমর্থন বা যুক্তির ব্যাখ্যা)। ৫০০ জন জুরির সামনে দাঁড়িয়ে ৭০ বছর বয়সী সক্রেটিস যে নির্ভীক... ...বাকিটুকু পড়ুন
আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?
ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।