somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেলুকাস! বাংলাদেশেই তৈরি হয় নকল এন্টিভাইরাস!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিচিত্র এ দেশ।
বিচিত্র আমাদের চারপাশের মানুষ।
আরও বিচিত্র তাদের পেশা।

পেশার মাঝে যেন প্রতারণাই সবচে’ প্রিয় আমাদের অনেক বড় একটি অংশের।

এখানে কেউ একজন অন্যকে প্রতারিত করে তৃপ্তির ঢেঁকুর তোলার আগে নিজেই জড়িয়ে যায় অন্যের পেতে রাখা প্রতারণার কারেন্ট জালে। পদ্মা-মেঘনা-যমুনা’র নরম পললে জেগে ওঠা বাংলাদেশের নরম মাটির মতো এদেশের সাধারণ মানুষের মনও নরম, যেমন খুশি তেমন ছাঁচে ঢেলে সাজানো যায়, বলেই হয়তো কেউ তেমন একটা মাথাও ঘামান না সেসব নিয়ে।

নয়তো নিচের খবরটি হয়তো আরও বেশ কিছু সংখক ‘পঠিত’ ও ‘জানানো’ হতো। বাংলানিউজটোয়েন্টিফোরডটকম প্রকাশিত খবরটি বলছে ‘দেশেই এখন তৈরি হচ্ছে ক্যাসপারস্কি এন্টিভাইরাস, তবে তা নকল!’।



টেক সমাধানের শুরু থেকেই আমরা বলে আসছি – ডিজিটাল বাংলাদেশ করলেই শুধু হবে না। ডিজিটাল জীবনের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। আর সেজন্য চাই আমাদের জন্য, আমাদের উপযোগী এন্টিভাইরাস। তবে, আমরা চেয়েছিলাম নিজেদের মাথা খাটিয়ে কোনো একটি বাংলাদেশি কোম্পানি তা উদ্ভাবন করুক ও বাজারে আনুক, কিংবা সম্পূর্ণ সেটআপ নিয়ে দেশের মাটিতে আসুক নামীদামী কোম্পানিগুলো – নকল করে নয়।

খবরে প্রকাশ - পুলিশের হাতে আটককৃতরা সফট ফাইল রাইট করে নকল বক্সে ভুলভাল অ্যাক্টিভিশন কোডসহ তা বিক্রিও করছিল বেশ কিছুদিন ধরে। বলার অপেক্ষা রাখে না দেশে আদৌ ক্যাসপারস্কি’র গ্রাহকসেবা কেন্দ্র আছে কি না বা থাকলেও তা কোথায় এসব জানা না থাকায় অনেকেই প্রতারিত হলেও বলতে পারেননি কোথাও।



উপরে বলা ‘আমাদের উপযোগী’ মানে গ্রামে গ্রামে না হোক, সারা দেশ মিলিয়ে হলেও অন্তত কয়েকটি গ্রাহকসেবা কেন্দ্র থাকুক, যেখানে গিয়ে আমরা সরাসরি কোম্পানির লোকের কাছ থেকে পণ্যটি কিনতে পারবো। কিংবা কোথাও কোনো সমস্যা হলে যে নম্বরে কল করে জানাবো তা দেখেই যেন আৎকে না উঠি ভেবে যে, ‘খাইছে! বিদেশী নম্বর? কল দিলেই তো কাটবে মিনিটে ২৫/৩০ টাকা!!’

তাই, এন্টিভাইরাস নিয়ে বিভিন্ন সময়ে আমাদের আলোচনা ও পর্যবেক্ষণের জেরে আমাদের এবারের অনুরোধ ভিনদেশী কোম্পানি ও সরকারের কাছে। দয়া করে মোবাইল কোম্পানিগুলোর মতো আপনাদের পণ্য ও সেবা পাওয়ার পদ্ধতি সহজ করুন, মানুষ কীভাবে বুঝবে কোনটা আসল-কোনটা নকল তা প্রচারের ব্যবস্থা করুন।



যে কোনো বিষয়ে আপনার মতামত বা পরামর্শ জানাতে মন্তব্যের পাশাপাশি ফেসবুকে ‘টেক সমাধান’ পেজেও মেসেজ পাঠিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।

আগের পোস্ট: Click This Link
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

দেখে শূন্য চাকত

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫২


কেমন করে সাজাও তুমি?
কলমের সাথে- খাতার প্রেম,
মাটির সাথে মৃত্যুর লাশ,
ঘাসের গায়ে ঘাসফড়িংর কাশ।
শেষ বিকালে ভাবনার সাথে
চিন্তার হয় রে অবকাশ-
সবিই যেনো শূন্যে প্রেমে আশ
হাত গুটানো-জীবনের নাশ;
বাস্তবতার হয় নির্দয় স্বার্থপর
সময়ের শুধুই... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×