“ঢাকার পোলা...... ঢাকার পোলা...... ঢাকার পোলা,VERY VERY SMART”, শুরুতে হঠাৎ করে পড়তে যেয়ে অনেকেই হয়ত ভড়কে যাবেন। না না...মাথা এখনও ঠিক আছে। ঢাকার ছেলে হিসেবে নিজেকে স্মার্ট বলে এমনভাবে জাহির করার কোন ইচ্ছা বা সামর্থ্য আমার নেই
সত্তর-আশির দশকে সিনেমার গান নিয়ে কত মাতামাতি। গানগুলো আজও বাবা মা কিংবা আমাদের অনেকেরই মুখেমুখে হরহামেশা শোনা যায়। তখনকার সঙ্গীত পরিচালকদের নাম শুনলেই যেন অদ্ভুত এক শ্রদ্ধা চলে আসে। আব্দুল আহাদ, আহমেদ ইমতিয়াজ বুলবুল, খান আতাউর রাহমান, আজাদ রাহমান, সত্য সাহা। তাদের অনেকেই আজ আমাদের মাঝে নেই, যারা আছেন, তাদের মধ্যে হাতেগোনা দু একজন এখনও সঙ্গীত জগতের সাথে জড়িয়ে থাকলেও সঙ্গীত পরিচালনার সাথে নেই। সত্তরের জনপ্রিয় সঙ্গীত পরিচালক আজমেদ ইমতিয়াজ বুলবুল এদের মধ্যে এখনও গান নিয়েই আছেন। বর্তমানে তিনি ট্যালেন্ট হান্ট শো "ক্লোজআপ ওয়ান" এ বিচারক হিসেবে আছেন। প্রচলিত বাংলা সিনেমার গান নিয়ে আমাদের যতই ক্ষোভ থাকুক না কেন, আহমেদ ইমতিয়াজ দের মত সঙ্গীত পরিচালকেরা আজও আশাবাদী। তাদের আশা ভরসা ও সাহায্যে বাংলা সিনেমার গান যেন ফিরে পায় পুরনো সেই দর্শকপ্রিয়তা, সেটাই আমাদের সবার কাম্য। পুরনো গান গুলোর মত, নতুন নতুন সিনেমার গানগুলোও স্থান করে নিবে আমাদের হৃদয়ে সেই আশা নতুন পুরানো সকল প্রজন্মের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


