somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“REXposed” থেকে নেয়া......

২৭ শে মে, ২০১৩ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নামটা দেখে ভড়কে যাবেন না। লিখতে বসার আইডিয়াটা “REXposed” থেকে কপি মারলাম,তাই এমন নাম দিলাম।আগেই সত্যটা স্বীকার করে নিলাম,তাই মাইন্ড খেয়ে কেউ আবার গালি দিয়ে বসবেন না যেন :P :P।
আমাদের ক্লাসের সবচেয়ে Funny টাইপের ছেলে রাফাত,সবসময় মাথায় কি যেন ঘুরতে থাকে। ওর কথাবার্তায় সবাই যেন হাসতে বাধ্য। মাঝে মাঝে স্যাররাও এই তালিকায় পরে। তাই রাফাতের সাথে যেন সবার অন্য রকম একটা সম্পর্ক। ভুলেও কেউ কখনও রাফাতকে পচাতে বা ওর সাথে মজা নিতে যায় না। কারণ সবাই জানে, এই ভুল যে করবে তার সারাদিন, সারা সপ্তাহ, সারা মাস এমনকি সারা বছর সেই পচানি সহ্য করতে হবে। গত সপ্তাহে ছিল ওর জন্মদিন, আমরা কয়েকজন মিলে ঠিক করলাম এই সুযোগ হাতছাড়া করা যাবে না। যেমন ভাবনা তেমন কাজ। জন্মদিনের আগের রাতে ঠিক করলাম এবার কিছু একটা করতেই হবে। এভাবে প্রতিবার পার পেয়ে যাবে, তা তো আর হতে দেয়া যায় না। কি করা যায়! কি করা যায়! এই নিয়েই সবাই ভাবতে থাকলাম। হঠাৎ রাফাতের এক রুমমেটের মাথায় আসল রাফাতকে REXposed করার চিন্তা। ভালো কথা, তা কিভাবে করব সেটাও ঠিক করলাম সবাই আলোচনা করেই। পরিকল্পনা মত ১২টা বাজার আগেই সব কিছু করতে হবে। ১১টার মধ্যেই আমরা কয়েকজন ওর রুমে যেয়ে কার্ড খেলতে বসলাম। সবাই যার যার মত খেললাম, কিন্তু রাফাতের সাথে কারো কোন কথা নেই। এমন ঘটনা কোনদিন ঘটেছে বলে রাফাত কিংবা আমরা কেউ মনে করতে পারব বলে হয় না। কাজেই রাফাত যথেষ্ট অবাক হল। তারপর ও কিছু বলল না। পরিকল্পনা অনুযায়ী আরও ৩০ মিনিট আরও দুজন এসে হঠাৎ করে রাফাতকে বলল, “রাফাত, দোস্ত কাজটা ঠিক করলি না।” “কি করলাম আমি আবার?”, জিজ্ঞাসু দৃষ্টিতে রাফাতের প্রশ্ন। “কি করসস জানোস না!!!! এত কিছু করলি এখন আমাদেরকে বলস, কি করসস...... ভালো, খুব ভালো।” এইবার রাফাত হেসেই উড়িয়ে দিল, মনে করল আমরা মনে হয় ওর সাথে মজা নিচ্ছি। কিন্তু যখন দেখলে আমারা যারা কার্ড খেলেছি, তারাও কিছু বলছি না, তখন একটু হলেও চিন্তায় পরে গেল।




এখন পর্যন্ত তো সব পরিকল্পনা মতই হচ্ছিল। কাজেই মনে মনে আমরা সবাই খুশি।“কি হইসে দোস্ত? সবাই কোন ব্যাপারটা নিয়ে এত সিরিয়াস হয়ে গেল, কিছুই বুঝলাম না” আমাদের সামনে এসে জিজ্ঞেস করল রাফাত। ওর কথার কোন উত্তর দেয়ার ইচ্ছা নেই এমন একটা ভাব নিয়ে আমরা কার্ড খেলাতেই আরও মনযোগী হলাম। এবার রাফাত একটু রেগে গেল। আবার জিজ্ঞেস করল, কি হইসে। এবারও আমরা নিশ্চুপ।এবার ও ভালই খেপল। কেউ কোন কুথা বলছে না দেখে রেগে ও যখনি রুম থেকে বের হতে নিল, তখনি বাইরে থেকে কয়েক বালতি পানি এসে পরল ওর গায়ে আর সবাই আমরা সাথে সাথে ছিল্লালাম, “You just have been REXposed ”। সেই মুহূর্তে রাফাতের চেহারাটা দেখার মত ছিল। এটা তো গেল রাফাতের জন্মদিনের কথা। আরও কতবার যে কতজনকে এভাবে REXposed করা হয়ে গেসে। কিছুদিন আগে এক বড় ভাই London থেকে ফোন দিয়ে বলে, তোদের REXposed তো এখানেও ব্যাপক হিট।



একেবারে প্রথম পর্বের ফুয়াদ থেকে শুরু করে RJ অপু, Cryptic Fate এর সাকিব, Miles এর শাফিন, REXposed এর রিদওয়ান এবং সবশেষে মেহজাবিন, প্রতিটা পর্বই ছিল ভিন্নধর্মী। হাসতে হাসতে গড়াগড়ি খায়নি এমন মানুষ এখনও খুঁজে পাইনি। এখন তো এমন অবস্থা, যখন ই নতুন পর্ব আসে, তখনই সব একসাথে দেখতে বসি। শেষ পর্বটা পরীক্ষার মাঝে ছিল, তাতে কি?? REXposed বলে কথা। আবারও সবাই একসাথে দেখতে বসলাম। আমার রুমের খুব সিরিয়াস ছাত্র মামুনও এখন চরম ভক্ত। পড়া বাদ দিয়েই আমাদের সাথে এসে দেখল, শেষে আবার বলেও গেল, “নাহ! এভাবে থাপ্পড় মারাটা ঠিক হয় নি”..... :P :P। ক্লাসে, হলে, ক্যাফেটেরিয়ায় এভাবেই যেকোনো মুহূর্তে চলতে থাকে যে কাউকে REXposed করা। আসা করি সামনের পর্ব গুলো আরও বেশি অস্থির হবে। জয় REXposed এর! জয়! যাদের মাথা থেকে এমন সব ভিন্নধর্মী Idea আসে তাদের!!! বন্ধু বান্ধব আর কাছের মানুষগুলোর সাথে এভাবে না বলে মজা নেয়ার নতুন নতুন চিন্তা নিয়ে আসার জন্য একটা ধন্যবাদ না দেয়ার মত কার্পণ্য হয়ত আমার মত আপনারাও দেখাবেন না :P :P।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×