
জাগ্রত হও তরুন
--------জোবায়ের রহমান
হে তরুন জাগ্রত হও নাবিকের বেশে
খামচে ধরছে ওরা, খাবলে খাচ্ছে মাংশ,
শকুনের সুক্ষ নখে আছড়ে দিচ্ছে তোমায়
মুক্ত কর হাত, সটান কর টুটি
পরাধিনতার বেরাজাল থেকে মুক্ত হও আজি হে তরুন।
হে তরুন জাগ্রত হও নাবিকের বেশে
শূন্য করে দেয় ওরা, রক্ত চুষে খায়
খুধার্থ পথিক করে ছুরে ফেলছে তোমায়
মুছে ফেল চোখ, উঠে দাড়াও
লাঞ্চনা আর সইবি কত কাল হে তরুন?
হে তরুন জাগ্রত হও নাবিকের বেশে
মেধা বিলিন করে ওরা, প্রতিভা ধ্বংশ করে ওরা
ন্যাড়া করে গোবর গনেশ করছে তোমায়
প্রতিবাদি হও, ওঠাও হাতিয়ার
মুখ বুঝে থাকবি কতকাল হে তরুন?
হে তরুন জাগ্রত হও নাবিকের বেশে
বেকার করছে ওরা, সন্ত্রাসি করছে ওরা
জোর করে অন্ধকারে ঠেলে দিচ্ছে তোমায়
চোখ খোলো, জগৎ দেখো
খুধার জালা সইবি কতকাল হে তরুন।
হে তরুন জাগ্রত হও নাবিকের বেশে
সংস্কৃতি বদল হচ্ছে আজ, অপপ্রচার করে ওরা
ভালমানুষের মুখশ পরে ধোকা দিচ্ছে তোমায়
বিবেক জাগ্রত করো, রুখে দাড়াও
আর কতকাল চলবি অন্য পথে হে তরুন?
হে তরুন জাগ্রত হও নাবিকের বেশে
বদল হচ্ছে সব, পথভ্রষ্ট হচ্ছে সবাই
বেলা শেষে মাথা ঠুকরে মরছে মানুষ
আর অনুতাপ নয়, সময় পানে চাও
সুধরে নেওয়ার সময় এলযে হে তরুন।
বিদ্র: বানান ভুল আছে আমি জানি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




