
ব্যস্ত জীবন
---- জোবায়ের রহমান
ব্যস্ত নামের সস্তা কথা শুনছি সারাক্ষন,
ব্যস্ত মঝে মানুষগুলা করছে অনিয়ম,
দিনে রাতে ব্যস্ত সবাই, ব্যস্ত কাজের মাঝে
কেউবা ব্যস্ত, ব্যস্ত হয়ে কেউবা অকাজে।
ভাবুক ব্যস্ত ভাবনা নিয়ে, ভাবনার নাই শেষ,
কেউবা ভাবে উন্নয়নে, কেউবা হারায় কেশ।
এমনি করে ব্যস্ত হয়ে জীবন যায় কেটে,
ভাবনা থাকে মনের মাঝে নাহি বেড়ায় হেটে।
ঘুম কাতুরে ব্যস্ত ঘুমে, ঘুমের মহারাজ,
একটা কিছু হেস্ত ন্যাস্ত হয়েই যাবে আজ।
সকাল ঘুরে রাতযে আসে ঘুমের নাই শেষ,
কেউবা বলে হতচ্ছারা! কেউবা বলে বেস।
ছাত্র সমাজ ব্যস্ত ফোনে, কথার নাই শেষ
পড়তে বসে চলছে কথা কাটেনা তার হ্রেষ।
মাসের শেষে পকেট ফাকা দিয়ে ফোনের বিল,
পরীক্ষা এলে পড়তে বসে পায়না খুজে মিল।
নেতা ব্যস্ত বক্তা হতে ,কাড়ে সবার নজর,
বছর শেষে চাইতে গেলে ভাঙে বুকের পাজড়।
পারে না যখন রাখতে কথা কেন স্বপ্ন দেখায়?
কথার ভারি মূল্য আছে বুঝতে পারে না হায়।
অর্থলোলুপ ব্যস্ত টাকায় ,টাকার পাহাড় গড়ে,
এতো ব্যস্ত থেকেও যে তার মনযে নাহি ভরে।
বুঝবে কবে বাচবো মোরা সময় বাকি কদিন?
থাকবেনা কেহ পাশে তোমার বুঝবে কিন্তু সেদিন।
এতো ব্যস্ত মানুষগুলার কেনোই এতো হার?
কারন, ব্যস্ত থেকে সময়ের সঠিক হয়না ব্যবহার।
সময় থাকতে ব্যস্ত থেকে নাও অবসর,
নয়তো, ব্যস্ত থাকার মূল্য তুমি দিবে বার বার।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



